ঢাকাFriday , 20 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেহজাবিনের ‘নীল ডায়েরি’

Link Copied!

Mehjabinবিনোদন ডেস্ক : ‘নীল ডায়েরি’ নামে নতুন একটি নাটকের শুটিং শেষ করলেন অভিনেত্রী ও মডেল মেহজাবিন। মোহাম্মদ আলামিনের রচনা ও আনোয়ার হোসেনের পরিচালনায় এতে প্রথমবারের মতো মেহজাবিনের বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা আরফান হোসেন।
‘নীল ডায়েরি’ একটি অপ্রকাশিত ভালোবাসার গল্প। যা মুখ ফুটে কখনও বলা হয়নি ভালো লাগার মানুষটিকে। নাটকের গল্পটি গড়ে উঠেছে রোমেল ও মেঘলা নামের দুটি চরিত্রকে ঘিরে। এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী, আরফান আহমেদ। এছাড়াও রয়েছেন সাবেরী আলম, খালেদা আক্তার কল্পনা প্রমুখ।
ইভেন্ট টু ডে প্রোডাকসেনর ব্যানারে নির্মিত ‘নীল ডায়েরি’র চিত্রধারণ করা হয়েছে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে। শিগগিরই একটি স্যাটেলাইট টেলিভিশনে নাটকে প্রচার করা হবে বলে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্র।