ঢাকাThursday , 19 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘গণতন্ত্র মানে কেবল লিংকনের সংজ্ঞাটাই নয়’

Link Copied!

valchandroনিজস্ব প্রতিবেদক : সমাজে যদি বৈষম্য থাকে, বঞ্চনা থাকে, অর্থনৈতিক বৈষম্য থাকে তাহলে সে সমাজে আর গণতন্ত্র থাকে না। প্রতিটি দেশেই ১০-১৫ শতাংশ মানুষ পুরো দেশকে নিয়ন্ত্রণ করছে কেবল বৈশ্বিক অসমতা আর বৈষম্যের দরুণ। প্রতিটি দেশের সরকার, কর্তাব্যক্তি, এনজিওগুলোর এ দিকে নজর দেয়া উচিৎ, একটি বাসযোগ্য পৃথিবী সৃষ্টি করা উচিৎ।
বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে আয়োজিত ‘বৈষম্য, উন্নয়ন এবং গণতন্ত্র’ বিষয়ক গণ-বক্তৃতায় এ কথা বলেন ভারতীয় রাজ্যসভার সদস্য ও মুম্বাই বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ভালচন্দ্র মনগেকার। নাগরিক উদ্যোগ এর সহযোগিতায় গবেষণা ও উন্নয়ন কালেকটিভ এই সভার আয়োজন করে।
মনগেকার বলেন, ‘গণতন্ত্র বলতে আমরা কেবল আব্রাহাম লিংকনের সংজ্ঞাটাই বুঝি। অথচ আজকের অসম বিশ্বের প্রেক্ষিতে বলা যায়, Democracy is of the rich, by the rich and for the rich অর্থাৎ গণতন্ত্র এখন কেবলই ধনীদের জন্যে, ধনীদের দ্বারা নিয়ন্ত্রিত। আমরা একটি অসম পৃথিবীতে বাস করছি, একটি বৈষম্যমূলক পৃথিবীতে বাস করছি।’
যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ সম্পদ সেখানকার জনগণের ১ শতাংশ মানুষের দখলে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিটি দেশেই ১০-১৫ শতাংশ মানুষ পুরো দেশকে নিয়ন্ত্রণ করছে কেবল বৈশ্বিক অসমতা আর বৈষম্যের দরুণ। প্রতিটি দেশের সরকার, কর্তাব্যক্তি, এনজিওগুলোর এ দিকে নজর দেয়া উচিৎ, একটি বাসযোগ্য পৃথিবী সৃষ্টি করা উচিৎ।’
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বেসরকারিকরণের চেষ্টা হুমকিস্বরূপ বলে মন্তব্য করেন এই ভারতীয় অধ্যাপক। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ শিক্ষার্থী আছে বেসরকারিকারণ হলে দশ বছর পর তার অর্ধেকও থাকবে না বলে ভবিষ্যদ্বাণী করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক মেসবাহ কামালের সঞ্চালনায় এবং ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. সোনিয়া নিশাত আমিনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, ঢাবির আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট অনুষদের ডিন ও ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মাকসুদ কামাল, নাগরিক উদ্যোগের চেয়ারম্যান জাহিদ হাসান প্রমুখ।