তথ্যপ্রযুক্তি ডেস্ক : ১৯ টাকা রিচার্জ করে এয়ারটেলের বন্ধ সংযোগ চালু করলে আনলিমিটেড টকটাইম এবং ৩ জিবি ইন্টারনেট ডেটা ফ্রি পাওয়া যাবে।
এয়ারটেল জানিয়েছে, তারা গ্রাহকের বন্ধ সংযোগ চালু করার জন্য সুপার কানেটশন অফার চালু করেছে। এই অফারের আওতায় মাত্র ১৯ টাকা রিচার্জ করলেই এয়ারটেলে কথা বলা যাবে মাত্র প্রতি সেকেন্ড ০.৫ পয়সায়। এছাড়া মিলবে আনলিমিটেড টক টাইম বেনাস এবং ৩ জিবি ডাটা ফ্রি।
অফারটি পাওয়া যাবে কিনা তা যাচাই করতে ডায়াল করুন *২২২*২# এই নম্বরে।
এই অফারের আওতায় এয়ারটেলে ৫ মিনিট কথা বললে ১ মিনিট বোনাস পাওয়া যাবে। অন্যদিকে এয়াটেলে মিলবে ০.৫ পয়সা প্রতি সেকেন্ড কলরেট এবং অন্য অপারেটরে ১ পয়সা প্রতি সেকেন্ড কলরেট।
১৯ টাকা রিচার্জ করে বন্ধ সংযোগ চালু করার পর তিন মাসে সমানভাবে ৩ জিবি ডেটা দেয়া হবে। এক্ষেত্রে দ্বিতীয় ও তৃতীয় মাসে কমপক্ষে ৩০ টাকার কথা বলতে হবে।
ইন্টারনেট প্যাকের মেয়াদ ৩০ দিন। বোনাসের মেয়াদও ৩০ দিন।

