ঢাকাThursday , 19 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাত্র ৫০ পয়সায় ১ ঘণ্টা আনলিমিটেড ইন্টারনেট

Link Copied!

operaতথ্যপ্রযুক্তি ডেস্ক : গ্রামীণফোন তাদের গ্রাহকদের জন্য নামমাত্র মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা নিয়ে এলো।
এই সুবিধাটি কেবলমাত্র মোবাইলে ইন্টারনেটে ব্যবহারকারীদের জন্য। ফোনে যারা অপেরা মিনি ব্রাউজার ব্যবহার করেন তারা এই সুবিধাটা পাবেন। এই সুবিধার আওতায় মাত্র মাত্র ৫০ পয়সায় ১ ঘণ্টা আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করা যাবে।
অফারটি পেতে আপনার অপেরা মিনি ব্রাউজার থেকে ইন্টারনেট টিকিট অপশনে যেতে হবে। তারপর একটি পাস সিলেক্ট করে চালু করতে হবে।
ইন্টারনেট টিকেটটি দ্বারা শুধুমাত্র অপেরা মিনি ব্রাউজ করা যাবে। অপেরা মিনি ব্যতিত ব্রাউজিং এর ক্ষেত্রে রেগুলার ডাটা চার্জ প্রযোজ্য। ভিডিও, মিউজিক স্ট্রিমিং এবং ডাউনলোড অন্তর্ভুক্ত নয়।
গ্রাহককে অপেরা ইন্টারনেট টিকিট পেতে যেকোনো একটি গ্রামীণফোন ইন্টারনেট প্যাক চালু রাখতে হবে। বরাদ্দকৃত সময়/ পরিমান শেষে, রেগুলার ইন্টারনেট প্যাক চার্জ প্রযোজ্য হবে সম্পূরক শুল্ক ও ভ্যাট প্রযোজ্য।
গ্রাহকগণ ফ্রি পাস অফারটি গ্রহণ করে গ্রামীণফোন ইন্টারনেট এর সকল নিয়ম নীতি মেনে নিচ্ছেন
অফারটি পেতে অপেরা মিনি ব্রাউজার থেকে ইন্টারনেট টিকেট অপশনে এ যেতে হবে এবং একটি পাস সিলেক্ট করে ‘অ্যাকটিভ’ এ ক্লিক করতে হবে। কনফারমেশন পাবার পর ব্রাউজ করা যাবে।
একজন গ্রাহক যতবার খুশি অফারটি গ্রহণ করতে পারবেন।