ঢাকাThursday , 19 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লেখক নিশো, সাংবাদিক তিশা

Link Copied!

intertainmentবিনোদন ডেস্ক : হালের উঠতি লেখক আবির। ভালোলাগার জায়গা থেকেই লেখালেখি করেন। বোদ্ধামহলে তার পরিচিতও আছে মোটামুটি। ভালোবেসে বিয়ে করেন তিথিকে। তিথি তুখোড় সাংবাদিক। ভালোই চলছিল দুজনের সংসার। কিন্তু মাঝখানে আর্থিক অনটন দানা বাঁধে সংসারে। প্রেমের সুতোয় একটু টান পড়ে। দুজনেই অনুভব করে অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়না। কিন্তু টাকা কই?
ঘটনাক্রমে পত্রিকায় একটি বিজ্ঞপ্তি আবিরের চোখে পড়ে। ‘মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প লেখা প্রতিযোগিতা’। প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার টাকা। তিথিকে না জানিয়েই একটা গল্প পাঠিয়ে দেয় আবির। তার ভাবনা, টাকাটা পেলে সমুদ্রে তিথিকে নিয়ে ঘুরতে যাবে। একই ঘটনা ঘটে তিথির ক্ষেত্রেও। সেও আবিরকে না জানিয়ে একটি গল্প লিখে পাঠিয়ে দেয়।
প্রতিযোগিতায় দ্বিতীয় হয় আবির। পায় তিরিশ হাজার টাকা। টাকাটা দু:স্থ মুক্তিযোদ্ধাকে দিয়ে দেয়। ঘটনাটি জানার পরই স্বামীর প্রতি শ্রদ্ধাবোধটা বেড়ে যায় তিথির। পরে জানা গেলো, সেই প্রতিযোগিতার প্রথম হয়েছিলেন তিথি। সেও তার টাকাটা আবিরকে না জানিয়েই মুক্তিযোদ্ধাকে দিয়ে দেয়। ঘটনার পর থেকে দু’জনের প্রতি দুজনের ভালোবাসাটা আরো গাঢ় হয়। এমন গল্পেই নির্মিত হয়েছে বিজয় দিবসের বিশেষ নাটক ‘গল্পটা মুক্তির’।
নিশো জানালেন, ‘পরশু নাটকটির শুটিং শুরু হয়েছে। আজ শেষ হবে। নাটকের গল্পটা অসাধারণ। পুবাইলে সেট এমনভাবে সাজানো হয়েছে দেখে বুঝবার উপায়ই নেই!’
এতে আবির ও তিথি চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও তিশা। এছাড়া আরো অভিনয় করেছেন আর এ রাহুলসহ আরো অনেকে। নাটকটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল।
বিজয় দিবস উপলক্ষে একটি বেসরকারী সাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে।