ঢাকাThursday , 19 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেইলর আমার বোন: সেলেনা

Link Copied!

selenaবিনোদন ডেস্ক : তারকাদের মধ্যে বন্ধুত্বের চেয়ে খ্যাতির কারণে ঈর্ষার কথাই শোনা যায় বেশী। ফলত একে অন্যের সাথে রেশারেশি লেগেই থাকে। অথচ এই সময়ের জনপ্রিয় দুই বিশ্বখ্যাত পপস্টার তারকা টেইলর সুইফট ও সেলেনা গোমেজের মধ্যে বন্ধুত্বটা এমনই দৃঢ় আর মজবুত যে তারা এখন নিজেদের মধ্যে চলা বন্ধুত্বর সম্পর্কটা নাকি পারিবারিকভাবে দেখেন!
জানা গেছে, গত আট বছর ধরে টেইলর সুইফট আর সেলেনা গোমেজের মধ্যে গভীর বন্ধুত্ব চলছে। এরইমধ্যে অনেকের সম্পর্ক ছেড়েছুড়ে গেলেও নাকি দিনেদিনে আরো দৃঢ় হচ্ছে তাদের সম্পর্কের রজু। এমনকি টেইলর সুইফটকে তো নিজের বোনের মত দেখেন বলে মন্তব্য করলেন সেলেনা।
টেইলরের সাথে সেলেনার সম্পর্কের গভীরতা সম্পর্কে জানতে চাইলে ২৩ বছর বয়সী সেলেনা বলেন, টেইলর আমার কাছে নিজের বোনের মত।
টেইলরের প্রশংসা করে সেলেনা আরো বলেন, মিউজিক ইন্ডাস্ট্রিতে টেইলর আমার জন্য আশীর্বাদ। সে আমাকে প্রচুর গনের মানুষের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। শুধু তাই না, টেইলরকে আমি আমার নিজের থেকেও বেশী বিশ্বাস করি।
এর আগে নিজের বন্ধুদের ব্যাপক প্রশংসা করে গণমাধ্যমে কথা বলেছিলেন টেইলর সুইফট। নিজের বন্ধুরা কখনোই তাকে ব্যবহার করেনি। তার বন্ধুদের মধ্যে টেইলর নাম উল্লেখ করে তিনি বলেন, বিখ্যাত অভিনেত্রী, ডিজাইনার ও তারকা সঙ্গীতশিল্পী সেলেনা গোমেজ, গিগি হাদিদ এবং কেরলি ক্লজ আমার খুব কাছের বন্ধু। তারা কখনোই আমার খ্যাতিকে ব্যবহার করেনি। কারণ তারা প্রত্যেকেই নিজেদের ক্যারিয়ার নিয়ে সচেতন। এমনকি সঙ্গীতেও নিজেদের বন্ধুদের পরামর্শকে খুব গুরুত্ব দেন বলেও মন্তব্য করেছিলেন ২৫ বছর বয়সী পপস্টার টেইলর সুইফট।
উল্লেখ্য, একজন গ্র্যামি এ্যাওয়ার্ড বিজয়ী মার্কিন সঙ্গীত শিল্পী, গায়ক-গীতিকার, রেকর্ড প্রযোজক, এবং অভিনেত্রী টেইলর অ্যালিসন সুইফট। ২০০৬ সালে টেইলর সুইফট তার প্রথম গান ‘টিম ম্যাকগ্র’ প্রকাশ করে, এরপর প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম। দ্বিতীয় অ্যালবাম ‘ফিয়ারলেস’ প্রকাশ করে। ২০০৮ এর শেষে ফিয়ারলেস ও টেইলর সুইফট এর বিক্রয়ের পরিমাণ দাঁড়ায় যথাক্রমে ২.১ এবং ১.৫ মিলিয়ন। বর্তমান সময়ে সবচেয়ে আয় করা সঙ্গীতশিল্পীদের তালিকায় নাম রয়েছে তার।