ঢাকাThursday , 19 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্ল্যাটার-প্লাতিনির আপিল বাতিল

Link Copied!

blatterস্পোর্টস ডেস্ক : ৯০ দিনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার ও সহ-সভাপতি মিচেল প্লাতিনির করা আপিল খারিজ করে দিয়েছে বিশ্বফুটবলের গভর্নিং বডির আপিল কমিটি। ফলে নিষিদ্ধই থাকছেন এই দুই প্রভাবশালী ব্যক্তি।
গত অক্টোবরে দুর্নীতির দায়ে তদন্তের মুখে সেপ ব্ল্যাটার ও মিচেল প্লাতিনিকে ৯০ দিনের জন্য বরখাস্ত করে ফিফার নৈতিকতা কমিটি।
৭৯ বছর বয়সী ব্ল্যাটারের বিপক্ষে ফিফার বিরুদ্ধে যায় এবং প্লাতিনির অনুকূলে কাজ করে এমন চুক্তিপত্রে স্বাক্ষর করার অভিযোগ উঠে। যদিও বরাবরই এই অভিযোগ অস্বীকার করেন ব্ল্যাটার।
ব্ল্যাটারের মতো প্লাতিনিও এই অভিযোগ অস্বীকার করেন এবং এই দুজন বিশ্বের সর্বোচ্চ ক্রীড়া আদালত ‘কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস’ এ আপিল করেন। বুধবার সেই আপিল খারিজ করে দেয় সর্বোচ্চ ক্রীড়া আদালত।
এদিকে আপিল খারিজ করে দেয়ার ফলে প্লাতিনির ফিফা সভাপতি হওয়ার স্বপ্নও শেষ হয়ে গেল। আপিল খারিজ হয়ে যাওয়ায় তিনি আগামী বছরের ফেব্রুয়ারিতে ফিফা সভাপতি পদে লড়তে পারবেন না।