ঢাকাThursday , 19 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিয়ংইয়ং যাচ্ছেন না বান কি মুন

Link Copied!

BANKI-MUNআন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন না জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। এর আগে চীনা সংবাদ মাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছিল, সোমবার পিয়ংইয়ং সফরে যাবেন জাতিসংঘ মহাসচিব।
মঙ্গলবার জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়, ‘মহাসচিব মুন আগামী সপ্তাহের অধিকাংশ সময় নিউইয়র্কে কাটাবেন এবং পরে তিনি মাল্টা সফরে যাবেন।’ মাল্টা সফর শেষে তিনি পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্যারিস যাবেন। উত্তর কোরিয়ার অন্য নাম উল্লেখ করে জাতিসংঘ আরো জানায়, ‘মহাসচিব আগামী সপ্তাহে ডিপিআরকে সফরে যাচ্ছেন না।’
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ গত সোমবার বানকি মুন এ সপ্তাহের শেষের দিকে পিয়ংইয়ং সফর করবেন বলে জানিয়েছিল। তবে তারা তার সফরের কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করেনি।
পরে উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ’র বরাত দিয়ে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছিল, তিনি সোমবার পিয়ংইয়ং সফর করবেন।