ঢাকাThursday , 19 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাইজেরিয়ায় বোমা হামলায় নিহত ১৫

Link Copied!

naijariyaআর্ন্তজাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো শহরের একটি মোবাইল ফোনের মার্কেটে দু’টি বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫৩ জন। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। মাত্র একদিন আগেই উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ইয়োলায় এক হামলায় ৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছিল।
পুলিশ জানিয়েছে, কানো ফার্ম সেন্টার হিসেবে পরিচিত একটি বাজারের ভেতরে এবং বাজারের প্রবেশদ্বারে বুধবার দুই আত্মঘাতী নারী বোমা বিস্ফোরণ করেছিল। ওই হামলায় ৫৩ জন আহত হয়েছে।
এখনও কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটিতে বোকো হারামই এ ধরনের হামলা চালিয়ে থাকে। তারা উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় খিলাফত রাষ্ট্র কায়েমের ঘোষণা দিয়েছে। এ পর্যন্ত তাদের বিভিন্ন হামলায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এর আগে গত মাসে দুটি মসজিদে বোমা হামলার ঘটনায় কমপক্ষে ৫৫ জন নিহত হয়েছিল।