ঢাকাThursday , 19 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হামলার ব্যাপারে ফ্রান্সকে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র

Link Copied!

makin-policeআন্তর্জাতিক ডেস্ক : সম্ভাব্য সন্ত্রাসী হামলা সম্পর্কে গত মে মাসেই ফ্রান্সকে সতর্ক করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা। এমনকি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) যে এ জাতীয় হামলার পরিকল্পনা করছে এ  বিষয়টিও তারা প্যারিসের কাছে তুলে ধরেছিল।
প্যারিসে মত হামলায় আইএস যে সক্ষমতা অর্জন করেছে সে কথা মে মাসেই বলেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা। এফবিআইয়ের সঙ্গে সমন্বিত ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়। এতে প্যারিসে হামলার মূল হোতা আবদেলহামিদ আবাউদের প্রসঙ্গ ও ছবি প্রকাশ করা হয়।
উল্লেখ্য, প্যারিসে শুক্রবারের হামলার দায়িত্ব স্বীকার করেছে আইএস। এ হামলায় ১২৯ জন নিহত হয়েছে।
এছাড়া ওই প্রতিবেদনে জানুয়ারিতে বেলজিয়াম কর্তৃপক্ষের বানচাল করে দেয়া হামলার পরিকল্পনা থেকে শিক্ষা নেয়া এবং একে আইএসের  নির্দেশনায় সম্ভাব্য বৃহত্তম কোনো জঙ্গি গ্রুপের প্রথম পদক্ষেপ হিসেবে বর্ণনা করা হয়।
এতে আরো বলা হয়, আইএস যে এ ধরণের হামলার সক্ষমতা অর্জন করেছে বেলজিয়ামের হামলার পরিকল্পনার মাধ্যমে তা প্রথম প্রকাশিত হয়। তবে এতে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের চেয়ে ইউরোপে এ ধরণের হামলার ঝুঁকি বেশি। তাই বলে যুক্তরাষ্ট্রও ঝুঁকির বাইরে নয়। গোয়েন্দা সংস্থাটি আরো জানায়,  ফ্রান্সসহ ইউরোপের কয়েকটি দেশে আইএসের কর্মকান্ড পর্যালোচনা করেই ওই প্রতিবেদনটি  তৈরি করা হয়েছিল।