ঢাকাWednesday , 18 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে ছবিতে অক্ষয়!

Link Copied!

akshay-kumarবিনোদন ডেস্ক : মশল্লাদ্বার ছবিতে অভিনয়ের জন্য বলিউডের পারফেকশনিস্ট  অভিনেতা হিসেবে খ্যাতি আছে ‘ব্রাদার্স’ খ্যাত অভিনেতা অক্ষয় কুমারের। অ্যাকশন আর ধামাকা নির্ভর ছবিতে অভিনয় দিয়ে তিনি যেমন কাঁপিয়ে দেন, তেমনি অফট্র‌্যাকের ছবিতেও তিনি সাবলীল। ‘ব্রাদার্স’-এর পর ফের নতুন ছবি নিয়ে আসছেন এই অভিনেতা। ছবির নাম ‘এয়ারলিফট’। এরইমধ্যে ইউটিউবে প্রকাশ পেয়েছে ছবিটির টিজার।
জানা গেছে, মেধাবী নির্মাতা রাজা কৃষ্ণ মেননের পরিচালনায় সত্য কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত ছবি ‘এয়ারলিফট’। নব্বই দশকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ সময়ে বিভিন্ন দেশে মানবিক মূল্যবোধের যে সংকটের মুখোমুখি হয়েছিল তার উপর ভিত্তী করে ছবিটি নির্মিত।
ছবিতে অক্ষয় কুমার ছাড়াও আছেন নিমরাত কৌর। আসছে বছরের জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘এয়ারলিফট’।  ছবিটিকে নিজের ক্যারিয়ারের বিশেষ ছবি বলেও মন্তব্য করেছেন অক্ষয়।
উল্লেখ্য, এয়ারলিফট’কে অক্ষয়ের অভিনীত ছবিগুলোর থেকে ভিন্ন বলে মনে করা হচ্ছে। এর আগে বেবি, স্পেশাল ছাব্বিশ, হলিডে: এ সোলজার ইজ নেভার অফ ডিউটি।