ঢাকাWednesday , 18 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিউজিল্যান্ডে হানিমুনে সুমাইয়া শিমু

Link Copied!

shimuবিনোদন ডেস্ক : বিয়ের পরপরই শুটিংয়ে ব্যস্ত হয়ে উঠেছিলেন অভিনেত্রী সুমাইয়া শিমু। ব্যস্ততাকে পাশ কাটিয়ে হানিমুনে যাওয়া হয়ে উঠেনি। কাজগুলো গুছিয়ে এবার স্বামীকে নিয়ে উড়াল দিলেন শীতের দেশে। হিমহিম শীতে ভালোবাসাটা এবার জমবে! অস্ট্রেলিয়ার মনোমুগ্ধকর শহর মেলবোর্নে কয়েকদিন ঘুরেফিরে পাড়ি দিলেন পাশের দেশ নিউজিল্যান্ডে। শীতের শহর কুইনটাউনে চষে বেড়াচ্ছেন তারা। কিছু স্মৃতিকে ফ্রেমবন্দিও করেছেন দুজনে। আজ তিনটি ছবি ফেসবুকে বন্ধুদের সঙ্গে শেয়ার করেছেন। ছবিতে দুজনকেই আয়েশি ভঙ্গিমায় দেখা যাচ্ছে। এর আগে মেলবোর্নে তোলা একটি ছবিও পোস্ট করেছিলেন শিমু।
উল্লেখ্য, চলতি বছরের ২৯ আগস্ট বিয়ে করেন অভিনেত্রী সুমাইয়া শিমু। তার স্বামী নজরুল ইসলাম যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন।