বিনোদন ডেস্ক : প্রথম সন্তানের অপেক্ষায় আছেন বলিউডের জনপ্রিয় ‘মারদানি’ খ্যাত অভিনেত্রী রানী মূখার্জী। সব ঠিকঠাক থাকলে আসছে ডিসেম্বরের শেষের দিকেই অনাগত সন্তানকে পৃথিবীতে স্বাগতম জানানোর কথা।কিন্তু হঠাৎ করেই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
জানা গেছে, গত ১৪ নভেম্বর হঠাৎ অসুস্থ বোধ করায় তাড়াহুড়ো করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও মেধাবী নির্মাতা আদিত্য চোপড়ার ঘরিনি রানী মূখার্জীকে। তার ঘনিষ্ঠ সূত্র হঠাৎ রানীর হাসপাতালে ভর্তির কারণ না বললেও তিনি সুস্থ আছেন বলে জানিয়েছে।
অন্যদিকে তার মুখপাত্র জানিয়েছে, রানীর গুরুতর কোনো সমস্যা নেই। কিন্তু ডাক্তারের পরামর্শে তাকে পুরোদমে বিশ্রামে থাকতে হচ্ছে। আর বিশ্রামের জন্য রানী হাসপাতালকেই উপযুক্ত জায়গা মনে করেছেন। কারণ মাতৃত্বকালীন সময়ে রানীকে সকল ধরণের গিঞ্জি থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন ডাক্তার।
অন্যদিকে বাড়িতে এরই মধ্যে রানী ও আদিত্যর প্রথম সন্তানকে বরণ করার জন্য ঘরময় সাজানো হচ্ছে।
উল্লেখ্য, বেশ কয়েক মাস আগে রানী মূখার্জীর গর্ভবতী হওয়ার খবর ছড়িয়ে পড়ে। এরপর থেকেই মিডিয়ার পুরো আড়ালে চলে যান তিনি। বেশকিছু যাবৎ সিনেমা থেকেও বাহিরে আছেন তিনি। রানী অভিনীত সর্বশেষ ছবির নাম ‘মারদানি’। ২০১৪ সালের আগস্টে মুক্তি পেয়েছে ছবিটি। ছবিতে তাকে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যায়।

