ঢাকাWednesday , 18 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অ্যাডিলেড টেস্টের দলে প্যাটিনসন-শন মার্শ

Link Copied!

australiaস্পোর্টস ডেস্ক : হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসন। সদ্য শেষ হওয়া পার্থ টেস্ট শেষে ইতি ঘটে জনসন অধ্যায়ের। এই গতিদানবের পরিবর্তে অ্যাডিলেডের দিবা-রাত্রির টেস্টের জন্য জেমস প্যাটিনসনকে দলে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
এদিকে কপাল খুলেছে শন মার্শেরও। উসমান খাজা ইনজুরিতে পড়ায় দলে ডাক পেয়েছেন মিচেল মার্শের ভাই। মঙ্গলবার অ্যাডিলেড টেস্টের জন্য ঘোষিত ১৩ সদস্যের দলে জেমস প্যাটিনসন ও শন মার্শকে অন্তর্ভুক্ত করে সিএ।
নিউ সাউথ ওয়েলসের বাঁ-হাতি স্পিনার স্টিভ ও’ক্যাফে’কেও অন্তর্ভুক্ত করে সিএ। নাথান লায়নের পরিবর্তে অ্যাডিলেড টেস্টের একাদশে ঢুকতে পারেন তিনি।
অস্ট্রেলিয়ার অ্যাডিলেড টেস্টের দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক, ডেভিড ওয়ার্নার, জো বার্নস, জস হ্যাজেলউড, নাথান লায়ন, মিচেল মার্শ, শন মার্শ, পিটার নেভিল (উইকেটরক্ষক), স্টিভ ও’ক্যাফে,জেমস প্যাটিনসন, মিচেল স্টার্ক, পিটার সিডল ও অ্যাডাম ভোজেস।