ঢাকাWednesday , 18 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাধ্য হয়ে বার্সা ছাড়তে পারেন নেইমার!

Link Copied!

naymarস্পোর্টস ডেস্ক : ব্রাজিলে কর ফাঁকি মামলায় বেশ ঝামেলায় আছেন বার্সেলোনা স্ট্রাইকার নেইমার। যে কারণে এই ব্রাজিলিয়ান অধিনায়ক বার্সেলোনা ছাড়তে বাধ্য হতে পারেন বলে তার বাবা জানিয়েছেন।
ব্রাজিলের একটি আদালত কর ফাঁকি মামলায় এর আগে নেইমার ও তার পরিবারের ৩১.৩ মিলিয়ন পাউন্ড সম্পত্তি বাজেয়াপ্ত করে।
২৩ বছর বয়সী নেইমার ২০১১ থেকে ১৩ সাল পর্যন্ত ১০.৫ মিলিয়ন পাউন্ড কর ফাঁকি দিয়েছেন বলে ব্রাজিলিয়ান আদালতে অভিযোগ উঠে। যে মামলায় বেশ বিপাকে রয়েছেন বার্সা সুপারস্টার।
চলতি মৌসুমের শুরু থেকেই নেইমারকে কেনার জন্য উঠেপড়ে লেগে যায় ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেড। দলের অন্যতম সেরা তারকাকে বার্সায় রাখার জন্য নেইমারের সঙ্গে কিছুদিন আগেই আলোচনা শুরু করে কাতালান ক্লাবটি। তবে নেইমারের বাবা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি নেইমারকে বার্সা ছাড়তে বাধ্য করতে পারে।
নেইমারের বাবা বলেন, ‘আমরা চুক্তি নবায়নের ব্যাপারে কথা বলছি। ক্নিতু সর্বপ্রথম আমাদের কিছু ব্যাপার ঠিক করতে হবে। আমাদের জানতে হবে যে স্পেন আমাদের অবস্থান অনুধাবন করতে পারে কি না। এটি আমাদের জন্য অনেক কষ্টদায়ক যে, (কর ফাঁকি নিয়ে) ব্রাজিল এবং স্পেনের পক্ষ থেকে আমাদের অনেক আক্রমণাত্মক কথা শুনতে হচ্ছে। নেইমার একজন তারকা খেলোয়াড় এবং স্পেন ও ব্রাজিলে তার ভাবমূর্তি রয়েছে।’
এরপর বার্সায় নেইমারের ভবিষ্যৎ অন্ধকার জানিয়ে তার বাবা বলেন, ‘নিপীড়ন নিয়ে আমি কথা বলতে চাই না। কিন্তু আমাদের যদি এখানে কাজ করার ব্যাপারে স্বস্তিতে থাকতে না দেয়া হয় তবে আমরা স্পেনে থাকতে পারবো না।’
কর ফাঁকি মামলা নিয়ে তিনি বলেন, ‘আমরা ব্রাজিলে থাকতে এমন কর ফাঁকি বিষয়ক সমস্যায় কখনো পড়িনি। স্পেনে আসার পর পর আক্রমণ শুরু হয় এবং সেটি এখন ব্রাজিলেও ছড়িয়ে পড়েছে। তার (নেইমার) সঙ্গে ক্লাবের যেই চুক্তি রয়েছে তার প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। তবে আমরা শান্তির পরিবেশ ছাড়া চুক্তি নবায়ন করতে চাই না।’