ঢাকাWednesday , 18 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাহুল গান্ধী ব্রিটিশ নাগরিক!

Link Copied!

Rahul-Gandhiআন্তর্জাতিক ডেস্ক : ভারতে প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ব্রিটিশ নাগরিক দাবি করেছেন এক বিজেপি নেতা।  সুব্রহ্মণ্যম স্বামী নামের ওই নেতা প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে রাহুলের সংসদের সদস্য পদ বাতিল করারও দাবি তুলেছেন বলে বিবিসি জানিয়েছে।
বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগ, রাহুল গোপনে ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন। ভারতীয় সংবিধানের নয়-নম্বর আর্টিকল অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব নেওয়াটা পুরোপুরি বেআইনি । অথচ ব্রিটেনে ব্যাকঅপস লিমিটেড নামে ২০০৩ সালে প্রতিষ্ঠিত একটি কোম্পানির রিটার্ন দাখিল করতে গিয়ে সংস্থার ডিরেক্টর রাহুল গান্ধী নিজেকে ব্রিটিশ নাগরিক বলেই পরিচয় দিয়েছেন।
সে দেশের কোম্পানি রেজিস্ট্রারের দপ্তর থেকে সংগৃহীত নথি পেশ করে এই অভিযোগ তুলেছেন বিজেপির সুব্রহ্মণ্যম স্বামী । ওই বিজেপি নেতা এর আগেও গান্ধী পরিবারের বিদেশি যোগসাজশ নিয়ে একাধিকবার অভিযোগ তুলেছিলেন।
তিনি বলেছেন, ‘এই রিটার্নের সবচেয়ে বড় অপরাধটা হল তিনি নিজেকে ব্রিটিশ নাগরিক বলে জানিয়েছেন। আর সেটা একবার নয়, একাধিকবার। আমি তাই প্রধানমন্ত্রী ও লোকসভার স্পিকারকে দিনকয়েক আগেই চিঠি লিখে জানিয়েছি, এটা সত্যি হলে তার পার্লামেন্টের সদস্যপদ যেন খারিজ করা হয়। আইন অনুযায়ী তিনি ভারতের নাগরিকও আর থাকতে পারেন না।’
তার এ অভিযোগ নিয়ে এখনো মুখ খুলেননি রাহুল। তবে তার দল কংগ্রেস দাবি করেছে, দশ-বারো বছরের পুরনো ওই রিটার্ন পেশ করার সময় কোনও ভুল হয়ে থাকতে পারে।