ঢাকাWednesday , 18 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ায় দাবানলে ৪ জনের মৃত্যু

Link Copied!

fire-in-chileআন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার পশ্চিমাংশে দীর্ঘ এলাকা জুড়ে ছড়িয়ে পড়া দাবানলে ৪ জন মারা গেছেন এবং ধারণা করা হচ্ছে আরো ২ জন আগুনে আটকা পড়ে গেছেন।
বিশাল আগুনের শিখার সাথে যুদ্ধ করতে শত শত দমকলকর্মী এরই মধ্যে কাজে নেমে পড়েছেন। আগুনের উৎস সম্বন্ধে স্পষ্ট কোন ধারণা পাওয়া যায়নি তবে বজ্রপাত থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
সমুদ্র তীরের উত্তর দিকের শহর এস্পেরান্সে আগুনের শিখা সবচেয়ে তীব্র। দাবানল এলাকায় ৯০ কিমি বেগে শক্তিশালী উত্তাল বাতাসের উপস্থিতির কারণে আগুনকে নিয়ন্ত্রণে আনা দমকল বাহিনীর জন্য কঠিন হয়ে পড়েছে।
এবারের গ্রীষ্মে এটাই অস্ট্রেলিয়ার প্রথম দাবানল। এই আগুন কেউ ইচ্ছাকৃতভাবে লাগিয়েছে এটা অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ মনে করেন না।
পুলিশ দাবানলের এলাকা থেকে গতকাল রাতে ৪ জন পুড়ে যাওয়া মানুষের মৃতদেহ উদ্ধার করেছেন।