ঢাকাWednesday , 18 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্যারিসে পুলিশি অভিযানে নিহত ২

Link Copied!

francআন্তর্জাতিক ডেস্ক : প্যারিসের শহরতলিতে বুধবারের পুলিশি অভিযানে সন্দেহভাজন এক নারীসহ দুজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার প্যারিস হামলায় সম্পৃক্তদের ধরতেই ওই অভিযান চালিয়েছিল ফরাসি পুলিশ।
বুধবার স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে সিয়ান্ত দেনিস এলাকার দুটি পৃথক স্থানে অভিযান চালায় ভারি অস্ত্রশস্ত্রে সজ্জিত পুলিশ। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, প্যারিস হামলার মূল হোতা আবদেলহামিদ আবাউদকে ধরতে ওই অভিযান চালায় পুলিশ। রয়টার্স জানিয়েছে অভিযানে এক নারীসহ দুই সন্দেহভাজন হামলাকারী প্রাণ হারিয়েছে। ওই নারী নিজের দেহের সঙ্গে থাকা বিস্ফোরক বেল্টে বিস্ফোরণ ঘটিয়ে নিহত হন।
এর আগে আলজাজিরা প্রতিনিধি জানিয়েছেন, সাড়ে ৬টা নাগাদ ঘটনাস্থল থেকে কমপক্ষে সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওই অভিযানে দুইজন নিহত হয়েছেন। আরো পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তিন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এছাড়া পুলিশ আবদেলহামিদ আবাউদকে গ্রেপ্তার করতে পেরেছে কিনা তাও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় টেলিভিশন বিএফএমটিভি জানিয়েছে, এলাকার বাসিন্দারা ভোর সাড়ে ৪টায় বিক্ষিপ্ত গোলাগুলির শব্দ শুনতে পান। ১৫ মিনিট ধরে চালার পর তা থেমে যায়। ভোর পাঁচটা থেকে ফের গোলাগুলি শুরু হয়। ওই অভিযানের সময় ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স মজুদ ছিল। আকাশে চক্কর দিচ্ছিলিএকটি হেলিকপ্টার।
প্যারিসের সেইন্ত  দেনিস একটি দরিদ্র এলাকা যেখানে প্রধানত অভিবাসীরাই বসবাস করে থাকে।