ঢাকাWednesday , 18 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাইজেরিয়ায় বোমা হামলায় নিহত ৩০

Link Copied!

Boko haramআর্ন্তজাতিক ডেস্ক : নাইজেরিয়ার ইয়োলা শহরে একটি বোমা হামলায় ৩০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরো অনেকে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
দেশটির একটি ব্যস্ততম বাজারে ওই হামলা চালানো হয়েছিল। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানিয়েছে, দোকানীরা তাদের দোকান-পাট বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিল। সেসময় একটি বিস্ফোরণ করা হয়।
এর আগে দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি শনিবার ইয়োলা পরিদর্শণ করেছিলেন। সেসময় তিনি ঘোষণা করেছিলেন ইসলামিক জঙ্গি বোকো হারামের পরাজয় সন্নিকটে।
এ বছর ইয়োলায় মারাত্মক দু’টি বোমা হামলা চালানো হয়েছে। ইয়োলা শহরটি উত্তরাঞ্চলীয় আদামাওয়া প্রদেশে অবস্থিত। এই অঞ্চলে বোকো হারামের জঙ্গিরা সবচেয়ে বেশি হামলা চালিয়ে থাকে।
পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার বিরোধীতা করে ২০০২ সালে ‘পাশ্চাত্য শিক্ষা নিষিদ্ধ’ নামে বোকো হারাম একটি নতুন ভাবনার প্রকাশ করে। তারা দেশটিতে বিভিন্ন সময়ে হামলা চালিয়ে মূলত উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। নিহতদের মধ্যে ২শ স্কুল ছাত্রীও ছিল। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা দখল করে এতে খিলাফত রাষ্ট্র কায়েম করার ঘোষণা দিয়েছে বোকো হারাম।