ঢাকাTuesday , 17 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন ফিচারে সাজানো হলো রবি’র ‘কৃষিবার্তা’

Link Copied!

robiতথ্যপ্রযুক্তি ডেস্ক : নতুন ভাবে সাজানো হলো মোবাইল ফোন অপারেটর রবির ভ্যালু অ্যাডেড সার্ভিস ‘রবি কৃষিবার্তা’। ‘রবি কৃষিবার্তা’র আওতায় বর্তমান এগ্রি কল সেন্টারে আইভিআর (ইন্টারঅ্যাক্টিভ ভয়েস রেসপন্স) পদ্ধতিতে রেকর্ডকৃত কৃষি বিষয়ক তথ্যাবলী পাবেন গ্রাহকরা। সেবাটি সপ্তাহের প্রতিদিন ২৪ ঘন্টাই গ্রহণ করা যাবে। এছাড়া কল সেন্টারের মাধ্যমে (প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা) গ্রাহকরা যেন সরাসরি কৃষি বিশেষজ্ঞদের কাছ থেকে সংশ্লিষ্ট তথ্যাবলী পেতে পারেন এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সেবাটি গ্রহণ করার জন্য গ্রাহকদের ২৭৬৭৬ শর্ট কোডটি ডায়াল করতে হবে। নিবন্ধন নিশ্চিত হওয়ার পর ব্যবহারকারীরা ২৭৬৭৬ নম্বরে ডায়াল করে আইভিআর কন্টেন্ট শুনতে এবং কৃষি বিশেষজ্ঞদের সাথে কথা বলার সুযোগ পবেন।
এছাড়া নিবন্ধিত রবি গ্রাহকরা প্রতিদিন সকালে ২৭৬৭৬ নাম্বার থেকে আবহাওয়া সংক্রান্ত রেকর্ডকৃত নির্দিষ্ট তথ্যাবলী শুনতে পারবেন। কৃষকদের জন্য বুঝতে সহজ হয় এমনভাবেই আইভআর কন্টেন্টগুলো সাজানো হয়েছে। প্রতি সপ্তাহেই কন্টেন্টগুলো হালনাগাদ করা হবে। আইভিআর অংশে নতুন ও পূর্ববর্তী উভয় কন্টেন্টই পাওয়া যাবে। নির্দিষ্ট ঋতুর ওপর ভিত্তি করে কন্টেন্টগুলো আপলোড করা হবে।
সেবাটির আওতায় এখন আবহাওয়ার তথ্য, উৎপাদন ও চাষবাদ বিষয়ক কৌশল, রোগ ও পোকা-মাকড় বিষয়ক তথ্যাবলী, শষ্যের পুষ্টি ও পানির ব্যবহার, দাম, চাহিদা ও বর্তমান মজুদ, শিক্ষা ও স্বাস্থ্য এবং সরকারি ও বেসরকারী বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কিত তথ্যাবলী গ্রহণ করা যাবে।
দেশের কৃষকদের প্রয়োজনের দিকগুলো মাথায় রেখে মূলত এই সেবাটি চালু করা হয়েছে। তবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি অথবা কৃষি-বিষয়ক শিল্পের সাথে যুক্ত এমন যে কেউ এই সেবাটি গ্রহণ করে উপকৃত হতে পারেন। দেশের সার্বিক কৃষি অর্থনীতিতে ভূমিকা রাখাই ‘রবি কৃষিবার্তা’র উদ্দেশ্য।
সেবাটি সম্পর্কে আরো ধারণা পেতে রবি’র কর্পোরেট ওয়েবসাইট www.robi.com.bd  সাইটটি ভিজিট করতে পারেন।