ঢাকাTuesday , 17 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গনেশ থাপাকে ১০ বছর নিষিদ্ধ করল ফিফা

Link Copied!

thapaস্পোর্টস ডেস্ক : শেষ দু’দশক ধরে এশিয়ান ফুটবলে রাজত্ত্ব করেছেন গনেশ থাপা। নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সেই থাপা’ই এবার জড়িয়ে গেলেন দুর্নীতির কেলেঙ্গারিতে। গত ১৯ বছর নেপাল ফুটবলের মাথায় বসে কোটি-কোটি টাকা তছরুপ করেছেন তিনি। এমনটাই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। থাপার বিরুদ্ধে তদন্তেও নেমেছিল ফিফা এবং অভিযোগও প্রমাণিত হল। সুতরাং, আপাতত দশ বছরের জন্য গনেশ থাপাকে নিষিদ্ধ করল ফিফা।
যদিও আগেই সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন থাপা। ফিফা‘র আর্থিক কেলেঙ্কারির প্রচ্ছন্ন ছায়া এখন যে নেপালেও! ব্ল্যাটারের পর নেপালি থাপার এই কাজের জন্যই বিদেশের মিডিয়াতেও খবরের শিরোনামে।
২০০৯ ও ২০১১ সালে এশিয়ান কনফেডারেসন কংগ্রেসের (এএফসি) হয়ে ফিফা’র এগজিকিউটিভ কমিটিতে যুক্ত ছিলেন থাপা। তার দুর্নীতি সম্বন্ধে ফিফার এথিক্স কমিটির বিবৃতি বলছে, ‘ব্যক্তিগত ও পারিবারিক স্বার্থে অন‍্য কর্মকর্তাদের কাছ থেকে আর্থিক সুযোগ সুবিধে নিয়েছিলেন গণেশ। ২০০৯ ও ২০১১ সালে এগজিকিউটিভ কমিটির নির্বাচনেও ঘুষ নিয়েছিলেন থাপা। সে জন্য প্রায় ১৩ লক্ষ ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে গণেশকে।’
এদিকে, বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচেও ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে  নেপালের অধিনায়ক সাগর থাপাসহ পাঁচ ফুটবলারের বিরুদ্ধে।