ঢাকাTuesday , 17 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রচারণার জন্য কলকাতায় মিম

Link Copied!

sohom-mimবিনোদন ডেস্ক : বিদ্যা সিনহা মিম অভিনীত যৌথ প্রযোজনার ছবি ‘ব্ল্যাক’ মুক্তির প্রহর গুনছে। তাই ছবিটির প্রচারণায় এখন ব্যস্ত সময় পাড় করছেন তিনি। সম্প্রতি কলকাতায় ছবিটির মুক্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ছবির নায়ক সোহম সঙ্গে স্বশরীরে উপস্থিত ছিলেন মিম। মূলত ছবির প্রচারণা চালাতেই তিনি কলকাতায় গিয়েছেন।
গেল শনিবার মা ছবি সাহাকে সঙ্গে নিয়ে হঠাৎ কলকাতার উদ্দেশ্যে উড়াল দেন ‘ব্ল্যাক’ ছবির নায়িকা বিদ্যা সিনহা মিম। মূলত ছবির প্রচারণায় অংশ নিতেই তার এই যাত্রা। সেখানে ১৬ অক্টোবর এক সংবাদ সম্মেলনে যোগ দেন মিম। এতে কলকাতার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তাদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন মিম।
অন্যদিকে ‘ব্ল্যাক’ ছবির জন্য প্রচারের অংশ হিসেবে ভারতীয় টেলিভিশন চ্যানেল জি বাংলা’র জনপ্রিয় অনুষ্ঠান ‘দিদি নাম্বার-১’ এ অংশ নেন মিম। এ সময় তার সঙ্গে ছিলেন ছবির অভিনেতা সোহম।