ঢাকাTuesday , 17 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পল্লীকবির নায়িকা মিষ্টি

Link Copied!

Misty-zannat-2বিনোদন ডেস্ক : পল্লীকবি জসীমউদ্দীনের ‘নকশী কাঁথার মাঠ’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে নতুন চলচ্চিত্র ‘নকশী কাঁথার খোঁজে’। বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় ছবিটি নির্মাণ করবেন সজল আহমেদ ও  ঋষিকেশ মন্ডল। আর এতে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করবেন মিষ্টি জান্নাত। তার বিপরীতে অভিনয় করবেন কলকাতার একজন নায়ক।
১৯২৯ সালে প্রকাশিত ‘নকশী কাঁথার মাঠ’ পল্লীকবি জসীমউদ্দীন রচিত একটি আখ্যানকাব্য। এটিকে অবলম্বন করেই দুই বাংলার যৌথ উদ্দোগে নির্মিত হতে যাচ্ছে ‘নকশী কাঁথার খোঁজে’। এতে অভিনয় করা প্রসঙ্গে  মিষ্টি জান্নাত বলেন, ‘গেল সপ্তাহে কলকাতায় গিয়ে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছি। আশা করছি ডিসেম্বরেই শুটিং শুরু হবে। এই মুহূর্তে চিত্রনাট্য লেখার কাজ চলছে।’
ছবিতে মিষ্টির বিপরীতে কে অভিনয় করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘এখনই নায়কের নামটা বলতে চাচ্ছি না। সময় হলে সব জানতে পারবেন। তবে অবশ্যই কলকাতার নায়ক থাকছে।’
এদিকে মিষ্টি বর্তমানে কলকাতার নায়ক সোহমের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন ‘আমার প্রেম তুমি’ শিরোনামের একটি ছবিতে।