ঢাকাTuesday , 17 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শুটিং করছেন রাজ্জাক

Link Copied!

Razzakবিনোদন প্রতিবেদক : মাস ছয়েক আগে হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন নায়করাজ রাজ্জাক। তারপর থেকেই, তিনি আর অভিনয়ে ফিরছেন না বলে গুঞ্জন শুরু হয়। কিন্তু অসুস্থতাকে জয় করে আবারো অভিনয়ে ফিরেছেন রাজ্জাক। খোঁজ নিয়ে জানা যায়, গত ১৫ নভেম্বর থেকে ‘দায়ভার’ নামে নতুন একটি টেলিছবির শুটিং করছেন তিনি।
গেল জুনে গুরুতর অসুস্থ হয়ে পড়লে,  চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় নায়করাজ রাজ্জাককে।  দীর্ঘদিন চিকিৎসা শেষে তিনি এখন প্রায় সুস্থ। তাই আবারও অভিনয়ে ফিরেছেন চিত্রনায়ক রাজ্জাক। গত রোববার রাজধানীর উত্তরায় ‘দায়ভার’ নামে একটি টেলিছবির শুটিংয়ে অংশ নেন তিনি।
এদিকে অভিনয়ে ফেরা প্রসঙ্গে টেলিছবিটির পরিচালক ও  রাজ্জাকের ছোট ছেলে সম্রাট বলেন, ‘তিনি এখন শারীরিক ভাবে সুস্থই আছেন। তবে চিকিৎসকের উপদেশ মেনে চলতে হচ্ছে। তাই চিকিৎসকের সঙ্গে পরার্মশ করে আবারো অভিনয় করছেন।’
এদিকে ‘দায়ভার’ এ রাজ্জাকের সহশিল্পী হিসেবে রয়েছেন ডলি জহুর। এছাড়াও এতে অভিনয় করছেন বাঁধন ও সম্রাট।