ঢাকাTuesday , 17 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শারজায় এগিয়ে যাওয়ার লড়াই

Link Copied!

pakস্পোর্টস ডেস্ক : চার ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ এ সমতা। মঙ্গলবার তৃতীয় ওয়ানডে তাই পাকিস্তান-ইংল্যান্ড দু’দলের জন্য এগিয়ে যাওয়ার লড়াই। আবুধাবিতে প্রথম ওয়ানডে ৯৫ রানে হারার পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ইংল্যান্ড ৬ উইকেটের জয় তুলে নেয়। শারজায় তৃতীয় ম্যাচে জয়ী দলকে আর যাই হোক সিরিজ হারতে হবে না। বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টেন ক্রিকেট।
দ্বিতীয় ম্যাচে জীবনের প্রথম সেঞ্চুরি করে ইংল্যান্ডের জয়ে বড় অবদান রাখেন অ্যালেক্স হেলস। রান পেয়েছেন অপর ওপেনার জেসন রয়ও। ফর্মে আছেন জো রুট। তাদের ফর্ম ফের চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে পাকিস্তানের জন্য। শারজায় দু’দলের স্পিনারদেরই বাড়তি সুবিধা পাওয়ার কথা।
ইংলিশ ব্যাটসম্যানদের হন্তারক হয়ে উঠতে পারেন লেগ স্পিনার ইয়াসির শাহ। তবে তার ফিটনেস নিয়ে কিছুটা চিন্তিত পাকিস্তান। ইয়াসিরের মতো ইংলিশ ব্যাটসম্যানদের মনে আতঙ্ক ছড়াতে পারেন শোয়েব মালিকও। তৃতীয় টেস্টে বল হাতে ইংল্যান্ডকে ভালোই ভুগিয়েছিলেন সদ্য টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়া এই অলরাউন্ডার। ইয়াসির-শোয়েব ইংল্যান্ডের জন্য হুমকি হলে পাল্টা জবাব দেওয়ার জন্য তৈরি আদিল রশিদ এবং মঈন আলী।
বাবর আজম না বিলাল আসিফ কে খেলবেন ছয় নম্বর পজিসনে তা এখনও ঠিক হয়নি। অধিনায়ক আজহার আলীর সঙ্গে ওপেনিং জুটিতে দেখা যেতে পারে আহমেদ শেহজাদকে। পেস আক্রমনে ওয়াহাব রিয়াজ-মোহাম্মদ ইরফানের সঙ্গে থাকছেন আনোয়ার আলী।
ইতোমধ্যে ২১৯টি ওয়ানডে আয়োজন করে বিশ্বরেকর্ড গড়েছে শারজা। শারজার মতো বিশ্বের কোন মাঠেই এতগুলো ওয়ানডে খেলা হয়নি। এখানে ইংল্যান্ড প্রথম খেলেছিল ১৯৯৯ সালের এপ্রিলে।
ইংল্যান্ড (সম্ভাব্য): জেসন রয়, অ্যালেক্স হেলস, জো রুট, ইয়ন মরগ্যান (অধিনায়ক), জেমস টেলর, জশ বাটলার, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, ডেভিড উইলি, রিসে টপলি।
পাকিস্তান (সম্ভাব্য): আজহার আলী (অধিনায়ক), আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, বাবর আজম, বিলাল আসিফ, সরফরাজ আহমেদ, আনোয়ার আলী, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ, মোহাম্মদ ইরফান।