ঢাকাTuesday , 17 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় ২৪ ঘণ্টায় দুই বার ফরাসি বিমান হামলা

Link Copied!

bimanআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশে ইসলামিক স্টেটের (আইএস) অবস্থানগুলোতে সোমবার রাতে নতুন করে বিমান হামলা চালিয়েছে ফ্রান্স। এর আগের দিন রাতে ওই একই  প্রদেশে হামলা চালিয়েছিল ফরাসি বাহিনী। প্যারিসে ভয়াবহ হামলায় ১২৯ জন নিহত হওয়ার পর জঙ্গিদের বিরুদ্ধে ব্যাপক তৎপরতা শুরু করেছে দেশটি। জঙ্গি গোষ্ঠী আইএস প্যারিস হামলার দায় স্বীকার করেছে।
মঙ্গলবার এক বিবৃতিতে ফরাসি সেনাবাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, ‘সিরিয়ার রাকা প্রদেশে আইএসর বিরুদ্ধে গত ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার বিমান হামলা চালান হয়েছে।’ তবে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববারের হামলাতেও কেউ হতাহত হয়নি।
এর আগে রোববার রাতে চালানো হামলায় ১২টি যুদ্ধবিমান এবং ১০টি বোমারু বিমান অংশ নিয়েছিল। তারা সবমিলিয়ে আইএসের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ২০টি বোমা নিক্ষেপ করেছিল। জর্দান এবং সংযুক্ত আরব আমিরাতের বিমানঘাঁটি থেকে উড়ে গিয়ে রোববারের ওই হামলায় অংশ নিয়েছিল ফরাসি বিমানগুলো।