ঢাকাMonday , 16 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হুয়াওয়ের সাশ্রয়ী দামের ফোন বাজারে

Link Copied!

Huaweiতথ্যপ্রযুক্তি ডেস্ক : দেশের বাজারে সাশ্রয়ী দামের একটি ফোন এনেছে হুয়াওয়ে। ফোনটির মডেল হুয়াওয়ে ওয়াই ৬।  এন্ট্রি লেভেলের এই ফোনটিতে আছে আকর্ষণীয় সব ফিচার।
হুয়াওয়ের নতুন এই ফোনটিতে আছে ৫ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে। এটির প্রসেসর  ১.১ গিগাহার্টজের কোয়াড কোর।
র‌্যাম ২ জিবি। বিল্টইন মেমোরি আছে ৮ জিবি। ফোনটিতে ২২০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফলে ব্যাটারিতে সম্পূর্ণ চার্জ হলে এটি ৩০০ ঘণ্টা স্ট্যান্ডবাই মোডে সচল থাকবে। এতে ১১ ঘণ্টা টক টাইম পাওয়া যাবে।
ফোনটিতে আছে এফ২.০ অ্যাপারচার ও ৫ পিকো মিটার আকৃতির পিক্সেল সেন্সর সমৃদ্ধ  ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। ফ্রন্টে আছে ২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
হুয়াওয়ে ওয়াই ৬ ফোনটি অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেমের পরিবর্ধিত সংস্করণ ইএমইউআই ৩.১ দ্বারা চালিত।
দেশের বাজারে হুয়াওয়ে ওয়াই ৬  এর মূল্য ১২ হাজার ৯৯০ টাকা। ফোনটি বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক এর হুয়াওয়ের শোরুম সহ দেশ জুড়ে বিস্তৃত হুয়াই ব্রান্ড ইমেজ শপ গুলোতে পাওয়া যাবে। এছাড়াও এটি বাংলাদেশের ৬৪টি জেলা  শহরের শীর্ষস্থানীয় মোবাইল মার্কেট গুলোতেও পাওয়া যাবে।