ঢাকাMonday , 16 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাবির হলে বর্ধিত ফির প্রতিবাদে আগামীকাল স্মারকলিপি প্রদান

Link Copied!

duনিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থীদের পরিচয়পত্র নবায়নের জন্যে বার্ষিক ফি ৩৬০০ টাকা নির্ধারণ করায় এটিকে অন্যায় ও অযৌক্তিক দাবি করে এর প্রতিবাদে আগামীকাল বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকী বরাবর স্মারকলিপি পেশ করবে প্রগতিশীল ছাত্র জোট।
এছাড়াও আজ সন্ধ্যা ৬টায় বিজয় একাত্তর হলের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বিক্ষোভ মিছিল করবেন তারা।
সোমবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান প্রগতিশীল ছাত্র জোটের নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন সভাপতি লিটন নন্দী, সাধারণ সম্পাদক তুহিন কান্তি দাস, ছাত্র ফেডারেশন ঢাবি শাখা সভাপতি উম্মে হাবিবা বেনজীর, সাধারণ সম্পাদক তাহসীন মাহমুদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাবি শাখার সাধারণ সম্পাদক ইভা মজুমদার প্রমুখ।
লিখিত বক্তব্যে তাহসীন বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কৌশলে বিশ্ববিদ্যালয়গুলোকে বেসরকারিকরণ করতে চায়। এ লক্ষ্যে তারা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আয়বৃদ্ধির উপর জোর দেয় এবং অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হওয়ার প্রস্তাব দেয়। বিজয় একাত্তর হলে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলগুলোর তুলনায় গড়ে ১০ গুণ ফি বৃদ্ধি করে শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সামর্থ্যের ভিত্তিতে হলের সিট সুবিধা বণ্টনের নীতি শিক্ষার গণতান্ত্রিকতাকে রোধ করেছে এবং ইউজিসি কৌশলপত্র অনুসারে শিক্ষার বাণিজ্যীকরণের চক্রান্ত বাস্তবায়নেরই একটি অংশ।
ডাকসু না থাকায় ছাত্রদের সঙ্গে কোন ধরনের আলোচনা ছাড়াই এই হলকে বাণিজ্যিক হলের মতো ভাড়া আদায়ের জায়গায় পরিণত করা হয়েছে বলেও তারা মন্তব্য করেন।