বিনোদন ডেস্ক : ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে নুসরাত ফারিয়ার নতুন চলচ্চিত্র ‘হিরো ৪২০’-এর শুটিং। শুটিংয়ে অংশ নিতে ১৮ তারিখে কলকাতায় উড়াল দেবেন তিনি। জানালেন, ‘ছবিতে একজন বাঙালী মেয়ের চরিত্রে অভিনয় করবো। চরিত্রটা ফান লাভিং। শুটিং প্রথম দফায় শুরু হবে কলকাতায়। প্রথম লটের শুটিং শেষে ৫ জানুয়ারি দেশে ফিরবো।’
ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়ক ওম। ‘আশিকী’ ছবির মতোই এই ছবিও যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের ব্যানারে নির্মাণ হচ্ছে। ছবিটি যৌথভাবে পরিচালনা করবেন বাংলাদেশের সৈকত নাসির ও কলকাতার সুজিত মণ্ডল।

