ঢাকাMonday , 16 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হৃত্বিকের বাড়িতে ফের বিয়ের বাদ্য!

Link Copied!

hritikবিনোদন ডেস্ক : আপনি যদি খবরটির শিরোনাম পড়েই বুঝে ফেলেন যে স্ত্রী সুসানের সাথে ছাড়াছাড়ি হওয়ার পর ফের বিয়ে করতে চলেছেন বলিউডের ‘কৃষ’ খ্যাত অভিনেতা ঋত্বিক রোশান, তাহলে ভুল ভাবছেন! তবে এটা ঠিক যে ঋত্বিকের বাড়িতেই বাজবে বিয়ের সাঁনাই!
জানা গেছে, সব ঠিকঠাক থাকলে শিগগিরই ঋত্বিকের বাড়িতে বাজবে বিয়ের সাঁনাই। আর তা ঋত্বিকের বিয়ের নয়, বরং ঋত্বিকের বোন সুনয়না রোশানের! ছোট্টবেলার বন্ধু ভরত কাপুরের সাথেই পারিবারিকভাবে তার বিয়ে সংঘঠিত হতে যাচ্ছে।
ভরত কাপুর পেশায় একজন প্রকৌশলী। তার সম্পর্কে ঋত্বিক রোশানের বোন সুনয়না গণমাধ্যমকে বলেন, দেরীতে হলেও ঈশ্বর আমাকে সবচেয়ে ভালো উপহারটিই দিলেন।
উল্লেখ্য, গত বছর বলিউড স্টার ঋত্বিক রোশানের সাথে ছাড়াছাড়ি হয়ে যায় স্ত্রী সুসান খানের। তবে এই দম্পতির দুই সন্তান হৃহান ও হৃদানের আইনি অভিভাবকত্ব পান সুসান। তবে বিচ্ছেদ ঘোষণার পরও দুই সন্তানের কারণে ঋত্বিক-সুসানকে একসঙ্গে দেখা গেছে অনেকবার। চলতি বছরের প্রথমদিকেও তাদের একসাথে দেখা গেছে, কিন্তু বেশকিছুদিন যাবৎ ঋত্বিক রোশানের সাথে সুসানের এক ধরণের দূরত্ব তৈরি হওয়ায় এমনটা আর দেখা যায় না।