ঢাকাMonday , 16 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টি২০ ম্যাচেও উন্নতি সম্ভব: হাথুরুসিংহে

Link Copied!

hathurusingheস্পোর্টস ডেস্ক : ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দল একটা জায়গা করে নিয়েছে। সেই তুলনায় টি-২০ তে অনেক পিছিয়ে টাইগাররা। এমনকি র‌্যাংকিংয়ে আফগানিস্তানের পেছনে রয়েছে বাংলাদেশ। তবে টি-২০ তে মাশরাফির দল খুব অল্প সময়ের মধ্যে উন্নতি করবে বলে দারুণ আশাবাদী বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
আগামী বছরের মার্চ-এপ্রিলে ভারতে বসবে টি-২০ বিশ্বকাপ। টি-২০ বিশ্বকাপের আগে বাংরাদেশের হাতে খুব বেশি দিন সময়ও নেই।। তবে হাতে যে সময় আছে তার মধ্যে দলের সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়ায় অনেক কঠিন বলে জানান বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
রোববার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘বিশ্বকাপের আগে খুব বেশি টি-২০ ম্যাচ নেই আমাদের, উন্নতি করা তাই খুব কঠিন। ক্রিকেটারদেরও আমরা দায় দিতে পারি না, এই সিরিজের আগে তো খুব বেশি টি-২০ ম্যাচ খেলিনি আমরা। তাছাড়া ঘরোয়া ক্রিকেটেও ছেলেরা সর্বশেষ টি২০ খেলেছে ২০১৩ সালে। তাই টি২০ ম্যাচ না খেললে তো খেলার ধরনটাও শেখা হয় না।’
আগামী ফেব্রুয়ারিতে ঘরের মাঠে রয়েছে এশিয়া কাপ। এরপর মার্চ-এপ্রিলে ভারতে বসবে টি-২০ বিশ্বাকাপের আসর। তাই বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিশ্বাস, ওয়ানডের মতো টি-২০ ম্যাচেও কোনো একটা পথ বের করে ফেলবে বাংলাদেশ।
গত বছর জিম্বাবুয়ে সিরিজের আগে ওয়ানডেতেও ছন্নছাড়া অবস্থা ছিল বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ তে সিরিজ হার, এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে হারসহ সব ম্যাচে পরাজয়। সেই বাংলাদেশ দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ইতিহাসের সেরা বছর কাটিয়েছে এবার। আর এই ভাগ্য বদল হয়েছে হাথুরুসিংহের হাত ধরেই। তাই টি-২০ ম্যাচেও একই আশায় স্বপ্নের জাল বুনছেন বাংলাদেশ কোচ।
এ বিষয়ে হাথুরুসিংহে বলেন, ‘টি-২০ তে ঘুরে দাঁড়ানোর কাজটা খুবই কঠিন, তবে অসম্ভব নয়। ওয়ানডে বিশ্বকাপের আগেও আমাদের একই অবস্থা ছিল। আমরা ঠিকই ঘুরে দাঁড়ানোর একটা পথ বের করেছি। এবারো আমরা ঘুরে দাঁড়ানোর পথ বের করবো।’