ঢাকাMonday , 16 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১১২ বছরের রেকর্ড ভাঙলেন টেলর

Link Copied!

tailorস্পোর্টস ডেস্ক : স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে অসাধারণ, দুর্দান্ত, নান্দনিক, মহাকাব্যিক এক ইনিংস উপহার দিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রস টেলর। অসি বোলারদের তুলোধুনো করে ২৯০ রানের মহাকাব্যিক এই ইনিংস উপহার দিয়েছেন তিনি। টেলরের দুর্ভাগ্য, খুব কাছে গিয়েও ট্রিপল সেঞ্চুরি করা হলো না তার। তবে ট্রিপল সেঞ্চুরি মিস করলেও বেশ  কয়েকটি দুর্দান্ত রেকর্ড ও বিশ্বরেকর্ড গড়েছেন এই কিউই ব্যাটসম্যান।
সোমবার পার্থ টেস্টের চতুর্থ দিন মধ্যাহ্ন বিরতির একটু আগে ব্যক্তিগত ২৯০ রানের সময় নাথান লায়নের বলে বদলি খেলোয়াড় ওয়েলস’র হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রস টেলর। ৩৭৪ বলের মহাকাব্যিক ইনিংসটি ৪৩টি চারের সাহায্যে সাজান তিনি।
রস টেলরের মহাকাব্যিক ২৯০ রানের ইনিংসের পাশাপাশি ফর্মের তুঙ্গে থাকা কেন উইলিয়ামসনের ১৬৬ রানের দুর্দা্ন্ত ইনিংসের ওপর ভর করে পার্থ টেস্টের প্রথম ইনিংসে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৫ রানের লিড পেয়েছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৫৫৯ রানের জবাবে কিউইদের ইনিংস থামে ৬২৪ রানে। ফলে ৬৫ রানের লিড পায় ব্রেন্ডন ম্যাককালামের দল।
অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক সর্বোচ্চ চারটি উইকেট লাভ করেন। নাথান লায়ন নেন তিনটি উইকেট।
পার্থ টেস্টের চতুর্থ দিন সোমবার ব্যক্তিগত ২৩৫ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন রস টেলর। লেজের সারির ব্যাটসম্যানদের নিয়ে ছোট ছোট জুটি গড়ে ট্রিপল সেঞ্চুরির পথেই হাঁটছিলেন তিনি। তবে ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দূরে থেকে আউট হয়ে সাজঘরে ফেরেন রস টেলর।
তবে ট্রিপল সেঞ্চুরি করতে না পারলেও বেশ কয়েকটি বিশ্বরেকর্ড গড়েছেন রস টেলর। ভেঙে দিয়েছেন শত বছরেরও পুরনো রেকর্ড। এবার দেখে নেয়া যাক রস টেলরের রেকর্ডগুলো।
এক. রস টেলরের করা ২৯০ রান অস্ট্রেলিয়ার মাটিতে যেকোনো বিদেশি ব্যাটসম্যানের সর্বোচ্চ সংগ্রহ। টেলর ভেঙে দিয়েছেন ১১২ বছরের পুরনো রেকর্ড। ১৯০৩ সালে ইংলিশ ব্যাটসম্যাস টিপ ফরস্টার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওভালে সর্বোচ্চ ২৮৭ রান করেন। সোমবার সেই রেকর্ড নিজের করে নেন রস টেলর।
দুই: অস্ট্রেলিয়ার হয়ে নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন রস টেলর। এর আগে ১৯৮৫ সালে ডাবল সেঞ্চুরির কাছে গিয়েও ঘুরে এসেছেন কিংবদন্তি মার্টিন ক্রো। তিনি ব্রিসবেন টেস্টে খেলেছিলেন ১৮৮ রানের ইনিংস। এতদিন প্রতিবেশিদের সঙ্গে ওটাই ছিল কোন কিউই ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইনিংস।
তিন: রস টেলরের করা ২৯০ রান অস্ট্রেলিয়ার বিপক্ষে  যেকোনো ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। এর আগে ১৯৩৮ সালে ইংলিশ ব্যাটসম্যান লিন হাটনের করা ৩৬৪ রানের ইনিংসটি সবার ওপরে রয়েছে।
চার: রস টেলরের করা ২৯০ রান বিদেশের মাটিতে যেকোনো নিউজিল্যান্ড ব্যাটসম্যানের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে ২০০৩ সালে সাবেক কিউই অধিনায়ক স্টিফেন ফ্লেমিং কলম্বোতে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে ২৭৪ রানের ইনিংস খেলেছিলেন।