ঢাকাMonday , 16 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউরোপে আরো হামলার আশঙ্কা

Link Copied!

manuel-volsআর্ন্তজাতিক ডেস্ক : ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস সোমবার এক বিবৃতিতে বলেছেন, কর্তৃপক্ষ বিশ্বাস করে প্যারিসে সন্ত্রাসী হামলার পর ফ্রান্স এবং ইউরোপের অন্যান্য দেশে নতুন করে আরো হামলার পরিকল্পনা করা হচ্ছে।
তিনি বলেন, ‘আমরা জানি হামলার পূর্বপ্রস্তুতি নেওয়া হয়েছিল। আর বিভিন্ন প্রস্তুতি এখনও নেওয়া হচ্ছে। এসব পরিকল্পনা শুধু ফ্রান্সের বিরুদ্ধেই নয় বরং ইউরোপের অন্যান্য দেশের বিরুদ্ধেও।’ ফ্রান্সকে দীর্ঘদিন সন্ত্রাসী হামলার ভয় নিয়ে বেঁচে থাকতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
ভলস আরো জানিয়েছেন, সন্ত্রাসীরা তরুণদের লক্ষ্য করে হামলা চালিয়েছে এতে তিনি খুবই আহত হয়েছেন।
প্রসঙ্গত, শুক্রবার ফ্রান্সের একটি কনসার্ট, বার, রেস্টুরেন্ট এবং স্টেডে দে ফ্রান্স স্টেডিয়ামের কাছে সন্ত্রাসী হামলায় ১২৯ জনের মৃত্যু হয়েছে। ওই হামলায় নিহতদের মধ্যে অধিকাংশই ছিল কমবয়সী।
এ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেছেন,‘সন্ত্রাসীরা আবারও ফ্রান্স, ফ্রান্সের মানুষ এবং তরুণদের ওপর হামলা চালালো। অনেক তরুণ এতে প্রাণ হারিয়েছে।’