ঢাকাMonday , 16 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইএসের বিরুদ্ধে ফরাসি হামলা

Link Copied!

bimanআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) অবস্থান লক্ষ্য করে রোববার বিমান হামলা চালিয়েছে ফ্রান্স। প্যারিসে ভয়াবহ হামলায় ১২৯ জন নিহত হওয়ার মাত্র দু দিন পর রাক্কা প্রদেশে ওই হামলা চালিয়েছে ফরাসি বিমানগুলো। জঙ্গি গোষ্ঠী আইএস ওই হামলার দায় স্বীকার করেছে।
ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রোববার রাতে চালানে ওই হামলায় ১২টি যুদ্ধবিমান এবং ১০টি বোমারু বিমান অংশ নিয়েছিল। তারা সবমিলিয়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ২০টি বোমা নিক্ষেপ করেছে। ওই বিবৃতিতে আরো জানান হয়েছে, ‘দায়েশের(আইসের আরবি নাম) কমান্ড পোস্ট, জিহাদিদের নিয়োগকেন্দ্র এবং অস্ত্রগুদাম লক্ষ্য করে প্রথম হামলাটি চালানো হয়। দ্বিতীয় হামলার লক্ষ্যবস্তু ছিল সন্ত্রাসীদের প্রশিক্ষণ শিবির।’
জর্দান এবং সংযুক্ত আরব আমিরাতের বিমানঘাঁটি থেকে উড়ে গিয়ে রোববারের ওই হামলায় অংশ নিয়েছে ফরাসি বিমানগুলো। তবে ওই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে সিরিয়ার আইএস বিরোধী একটি গোষ্ঠী দাবি করেছে, ফরাসি বিমানগুলো রাক্কায় কমপক্ষে ৩০টি হামলা চালিয়েছে। সেগুলো স্টেডিয়াম, যাদুঘর, হাসপাতাল, কয়েকটি ক্লিনিক, একটি মুরগির খামার এবং একটি সরকারি ভবনে আঘাত হেনেছিল। ওই হামলার পর শহরের বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে বলেও তারা জানিয়েছে।