আর্ন্তজাতিক ডেস্ক : বিশ্ব অর্থনীতির বিষয়ে আলোচনায় জি২০ সম্মেলনে এক হয়েছেন বিশ্ব নেতারা। কমিউনিক নামের একটি খসড়া বিবৃতি অনুযায়ী, জি২০ সম্মেলনে দেশের সীমান্ত এবং আকাশসীমার নিরাপত্তার বিষয়ে একমত হয়েছেন বিশ্বের ক্ষমতাধর ২০ টি দেশের শীর্ষ নেতারা।
প্যারিসে হামলার ঘটনায় শুক্রবার রাতে ১২৯ জন প্রাণ হারিয়েছে। ওই হামলার ঘটনার প্রাক্কালে অনুষ্ঠিত জি২০ সম্মেলনে বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা জোড়দারে বিভিন্ন বিষয়ে একমত প্রকাশ করেছেন শীর্ষ নেতারা। জি২০ সম্মেলন মূলত বিশ্বের অর্থনীতি নিয়ে আলোচনা হলেও সেখানে প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার বিষয়টি ভাবিয়ে তুলেছে শীর্ষ নেতাদেরকেও।
বৃহত্তম অর্থনৈতিক সংগঠন হিসেবে পরিচিত জি২০ সম্মেলনের প্রধান সম্মেলন তুরস্কে অনুষ্ঠিত হয়েছিল। সেসময় বিশ্ব নেতারা প্যারিসে আইএসের হামলার নিন্দা করেন। তারা সন্ত্রাসের বিরুদ্ধে সব সময় ঐক্যবদ্ধ থাকার অঙ্গিকার করেছেন বলে জানিয়েছে কমিউনিক। অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য সব ধরনের নীতি নির্ধারণের প্রতিশ্রুতি দিয়েছেন জি২০র শীর্ষ অর্থনৈতিক নেতারা।
তুরস্কে দু’দিনের আলোচনায় তুরস্কে জড়ো হয়েছেন ষীর্ষ নেতারা। ওই আলোচনায় গুরুত্ব পেয়েছে বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে বিবেচ্য বিষয় সমূহ। তবে প্যারিসে দায়েসের হামলায় ১২৮ জনের মৃত্যুতে জি২০র অর্থনৈতিক আলোচনা কিছুটা ম্লান হয়ে গেছে।
ওই আলোচনায় শরণার্থী ইস্যুও স্থান পেয়েছে। সেসময় নেতারা জানিয়েছেন, সব দেশকেই ভাগাভাগি করে শরণার্থী সমস্যার সমাধান করতে হবে। এছাড়া মানবিক সমস্যা এবং অন্যান্য রাজনৈতিক সমস্যার সমাধান নিয়েও আলোচনা করেছেন নেতারা।
কমিউনিক নামের ওই খসড়া বিবৃতিতে বলা হয়েছে ‘আমরা সব দেশকে আহ্বান করছি তারা যেন শরণার্থী সমস্যা সমাধানে সাড়া দেয়। সবাইকে এই বোঝা ভাগ করে নিতে হবে। শরণার্থী পুনর্বাসন, মানবিক সাহায্য, শরণার্থীরা যেন শিক্ষা এবং বেঁচে থাকার সব সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।’ ওই খসড়া প্রতিবেদনটি সোমবার প্রকাশিত হবার কথা রয়েছে।

