ঢাকাSunday , 15 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের পিছিয়ে গেল সানির ‘মাস্তিজাদে’

Link Copied!

sunnyবিনোদন ডেস্ক : ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবার ‘সেক্স কমেডি’ হিসেবে নির্মিত চলচ্চিত্রের নাম ‘মাস্তিজাদে’। ইন্দো-কানাডিয়ান বংশদ্ভুত অভিনেত্রী সানি লিওনের অভিনয়ে ছবিটি চলতি বছরের মাঝামাঝিতে মুক্তির কথা থাকলেও সেন্সর বোর্ডের কাঁচির নিচে পড়ে ছবিটি মুক্তির আলো দেখেনি। তবে সব আশঙ্কা দূর করে চলতি বছরের ডিসেম্বরের চার তারিখে মুক্তির কথা থাকলেও ফের পিছিয়ে গেল সানি লিওনের ‘মাস্তিজাদে’।
জানা গেছে, মিলাপ জাভেরির পরিচালনায় ‘মাস্তিজাদে’ চলতি বছরের মে মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ছবির বেশ কয়েকটি দৃশ্য প্রচারে আপত্তি জানিয়ে সেন্সরবোর্ড পথ রুদ্ধ করলে ছবিটির মুক্তি অন্তত ৬মাস পিছিয়ে যায়। সবকিছু মিলিয়ে ডিসেম্বরের ৪ তারিখে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি। কিন্তু দূর্ভাগ্যবশত আবার পিছিয়ে গেছে মুক্তির তারিখ। কারণ হিসেবে জানা যায়, আসছে ডিসেম্বরের চার তারিখে বলিউড পর্দায় মুক্তির তারিখ ঘোষণা হয়েছিল ‘মাস্তিজাদে’র। কিন্তু একইদিনে করন সিং, জেরিন খান, শারমান জোশি আলোচিত ছবি ‘হেট স্টোরি ৩’-মুক্তি পাচ্ছে বলে ছবিটি ব্যবসায়িক দ্বন্দের মুখে পড়ার আশঙ্কায় মিলাপ জাবেরি ফের মুক্তির তারিখ পরিবর্তন করলেন।  এছাড়া ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে বলিউডের এই বছরের আলোচত দুই সিনেমা। একটি শাহরুখ-কাজল অভিনীত ‘দিওয়ালে’ এবং অন্যটি রনবীর সিং, প্রিয়াঙ্ক চোপড়া ও দীপিকা পাডুকোন অভিনীত ছবি ‘বাজিরাও মাস্তানি’। আর এসব কারণেই কোনো ধরণের প্রতিযোগিতায় না যেতেই আসছে বছরের জানুয়ারির মাঝামাঝিতে সানি লিওনের ‘মাস্তিজাদে’ মুক্তির কথা ভাবছেন নির্মাতা।
উল্লেখ্য, ‘বিগ বস ৫’-এর মাধ্যমে বলিউডে প্রবেশ করেন সানি লিওন। এরপর জিসম-২ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রেও অভিষেক ঘটে তার। বেশকিছু ছবি বাণিজ্যিকভাবে সফল না হতে পারলেও ‘এক পেহলি লীলা’ বক্স অফিসে ভালো ব্যবসাই করেছে।