ঢাকাSunday , 15 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মায়ের জন্মদিনে জয়ার পংক্তিমালা

Link Copied!

joyaবিনোদন প্রতিবেদক : ‘মা তুমি তো শালিক পাখি…সকাল দুপর সন্ধ্যা রাত্রি ঘুরে বেড়াও আমার বুকের ভিতর। মা আমার জীবন ধবনি তোমার কণ্ঠ হতে নির্গত হয় কেউ জানে না। কেউ বোঝে না। শুধু আমি জানি আর জানে নীল আকাশের ওই তারারা…’। সবশেষে ‘লেখা হ্যাপি বার্থ ডে মামনি’। পংক্তিগুলো অভিনেত্রী জয়া আহসান তার মাকে উদ্দেশ্য করে ফেসবুকে লিখেছেন।
রোববার অভিনেত্রী জয়া আহসানের মা রেহানা মাসউদের জন্মদিন। এ উপলক্ষেই মাকে উদ্দেশ্য আবেগঘন পংক্তিগুলো ফেসবুকে লিখেছেন তিনি। সঙ্গে মায়ের সঙ্গে মধুর কিছু স্মৃতির ছবিও পোস্ট করেছেন।
উল্লেখ, দুই বাংলায় সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ক্যারিয়ার শুরু করে ছিলেন নাচ আর গান দিয়ে। তারপর থেকেই মডেলিং ও ছোটপর্দায় নিয়মিত হাজির হতে শুরু করেন। আর ২০০৪ সালে ‘ব্যাচেলর’ ছবির মাধ্যমে বড়পর্দায় প্রবেশ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ ও কলকাতার চলচ্চিত্রে নিয়মিত মুখ হিসেবে কাজ করছেন। সম্প্রতি কলকাতার বড় পর্দায় সৃজিত মুখার্জির ‘রাজকাহিনী’ মুক্তি পাওয়ার পর জয়া এখন দেশিয় চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন।