স্পোর্টস ডেস্ক : অবশেষে নানা জ্বল্পনা-কল্পনা চাপিয়ে দুই ম্যাচের টি২০ সিরিজ খেলতে রোববার ঢাকায় পা রেখেছে জিম্বাবুয়ে নারী দলের ক্রিকেটাররা। যদিও জিম্বাবুয়ে নারী দলটির আগেরদিন ঢাকায় আসার কথা ছিল; কিন্তু ফ্লাইট জটিলতার কারণে সেদিন তারা ঢাকায় পৌঁছাতে পারেননি।
রোববার বিকেল পাঁচটায় জিম্বাবুয়ে নারী দলটি ঢাকায় আসে। এদিন তারা ঢাকাতে অবস্থান করবে বলে বিসিবির সংশ্লিষ্ট সুত্র থেকে জানা গেছে। সোমবার সকালে জিম্বাবুয়ে নারী দলের সদস্যরা কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হবে।
আগামী ১৭ ও ১৯ নভেম্বর কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তারা দুটি টি২০ মাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে। আর আগামী ২০ নভেম্বর জিম্বাবুয়ে নারী দল নিজ দেশের উদ্দেশ্যে রওয়ানা হবে এমনন সিডিউলই তৈরী ছিল। তবে জিম্বাবুয়ে নারী দল একদিন দেরীতে বাংলাদেশে আসায় নতুন করে এখনো কোনো সিডিউলও তৈরী করেনি বাংলাদেশক্রিকেট বোর্ড (বিসিবি)।
উল্লেখ্য,দক্ষিণ আফ্রিকা নারী দল বাংলাদেশ সফরে আসবে বলে সালমা-জাহানারা এ মাসের শুরুতেই কক্সবাাজারে যান। সেখানে তাদের কন্ডিশনিং ক্যম্প শুরু হয়। তবে নিরাপত্তা ইস্যুতে প্রোটিয়া নারী দল বাংলাদেশ সফর বাতিল করলে সালমা বাহিনীর আর ঢাকায় ফেরা হয়নি। তাই সালমাদের ওখানে থেকেই অনুশীলন কার্যক্রম অব্যহত রাখতে বলেছিল বিসিবি।

