ঢাকাSunday , 15 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশা জাগিয়েও ব্যর্থ সিদ্দিকুর

Link Copied!

Siddikurস্পোর্টস ডেস্ক : তৃতীয় রাউন্ড শেষে ছিলেন যৌথভাবে শীর্ষে। শেষ রাউন্ডে ভালোর ধারাবাহিকতা ধরে রাখতে পারলেই শিরোপায় আঁকতে পারতেন চুমু। কিন্তু তা আর হলো কই। রোববার উল্টো একরাশ হতাশাই উপহার দিলেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান। তৃতীয় রাউন্ডে শীর্ষে থাকা সিদ্দিকুর ৩০তম হয়ে শেষ করেছেন সিঙ্গাপুরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ক্ল্যাসিক গলফ চ্যাম্পিয়নশিপের আসর। শীর্ষ থেকে এক ঝটকায় অবনমন ৩০এ, বড়ই হতাশার চিত্র।
ল্যাগুনা ন্যাশনাল গলফ ও কান্ট্রি ক্লাবে রোববার চতুর্থ রাউন্ডের খেলায় একটি বার্ডি এবং চারটি করে বোগি ও ডাবল বোগি করেন সিদ্দিকুর। চতুর্থ রাউন্ডেই পারের চেয়ে ১১ শট বেশি খেলেন বাংলাদেশের সেরা এই  গলফার। একের পর এক বোগি, ডাবল বোগি করায় শিরোপা জয়ের স্বপ্ন গুঁড়িয়ে যায়। সব মিলিয়ে পারের চেয়ে নয় শট বেশি খেলে সাতজনের সঙ্গে যৌথভাবে ৩০তম হন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা সিদ্দিকুর।
শুরুর দুই রাউন্ডে পারের সমান শট খেলার পর তৃতীয় রাউন্ডে ভালো করে শিরোপা জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন সিদ্দিকুর। পারের চেয়ে দুই শট কম খেলে মালয়েশিয়ার নিকোলাস ফুংয়ের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে ছিলেন তিনি। সাড়ে ৭ লাখ ডলার প্রাইজমানির এই আসরে সব মিলিয়ে পারের চেয়ে দুই শট কম খেলে শিরোপা জিতেছেন থাইল্যান্ডের ড্যানথাই বুনমা।