ঢাকাSunday , 15 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেলর!

Link Copied!

tailorস্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড ক্রিকেট ইতিহাসে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন রস টেলর। অস্ট্রেলিয়ার বিপক্ষে কোন কিউই ব্যাটসম্যান যেটা করে দেখাতে পারেননি পার্থে সেটাই করে দেখালেন টেলর। নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন। এরআগে ১৯৮৫ সালে ডাবল সেঞ্চুরির কাছে গিয়েও ঘুরে এসেছেন কিংবদন্তি মার্টিন ক্রো। তিনি ব্রিসবেন টেস্টে খেলেছিলেন ১৮৮ রানের ইনিংস। এতদিন প্রতিবেশিদের সঙ্গে ওটাই ছিল কোন কিউই ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইনিংস।
১১১ তম ওভারে মিচেল স্টার্ককে কভার দিয়ে চার মেরে ডাবল পূর্ণ করেন টেলর। টেস্ট ক্রিকেটে আরেকটি অর্জন এদিন তার নামের পাশে লেখা হয়েছে। কিউই ব্যাটসম্যানদের মধ্যে টেলর দ্বিতীয় ব্যাটসম্যান যিনি দ্রুততম ৫ হাজার রানের মালিক হলেন। এই রান করতে তাকে খেলতে হয়েছে ১২০ ইনিংস। সমসংখ্যক ইনিংস খেলে ৫ হাজার রান পূর্ণ করেছেন জ্যাক ক্যালিস এবং অ্যালান বোর্ডার।
পার্থে টেলরের সৌজন্যে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড। নিকট অতীতে অসি বোলিং আক্রমণের বিপক্ষে ডাবল সেঞ্চুরির নজির নেই। টেলরের আগে শেষবার এই কীর্তি দেখিয়েছিলেন ইংল্যান্ডের কেভিন পিটারসেন, অ্যাডিলেডে, ২০১০-২০১১ মৌসুমে অ্যাশেজ সিরিজে।
কার্যত টেলরের সৌজন্যে বড় রানে চাপা পড়েও সেখান থেকে বের হতে পেরেছে নিউজিল্যান্ড। রোববার তৃতীয় দিন শেষে টেলর অপরাজিত আছেন ২৩৫ রানে। ৩০৮ বল খেলে ৩৪ বাউন্ডারির সাহায্যে এই রান করেন তিনি। নিউজিল্যান্ড ১২৯ ওভারে ৬ উইকেটে স্কোরবোর্ডে  তুলেছে ৫১০ রান। এখনও তারা অস্ট্রেলিয়ার থেকে ৪৯ রানে পিছিয়ে রয়েছে।