ঢাকাSunday , 15 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শান্তিপূর্ণ হস্তান্তরের আশ্বাস মিয়ানমারের প্রেসিডেন্টের

Link Copied!

meyanmarআন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সাম্প্রতিক ঐতিহাসিক নির্বাচনে নেত্রী অং সান সু চির বিরোধী দল জয় লাভ করার পর দেশটির প্রেসিডেন্ট থাই সিং আজ সোমবার কথা দিয়েছেন যে তিনি নতুন সরকারকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন।
নির্বাচনে সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির(এনএলডি) নিরঙ্কুশ জয় লাভের পর আজকে দেশটির সামরিক ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইউ থাই সিং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সাক্ষাৎকালে ক্ষমতা হস্তান্তরের এই আশ্বাস দেন।
সাক্ষাৎকালে থাই সিং সবার উদ্দেশ্যে বলেন, নতুন সরকারকে ক্ষমতা হস্তান্তরের কার্যক্রম যাতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ঘটে তার জন্য বর্তমান সরকার তার মেয়াদের বাকি দিনগুলো আইনমাফিক যা করনীয় তার সবই করবে।
এই জন্য তিনি সংসদের ২য় অধিবেশন শুরুর আহবান করেন। মিয়ানমারের ৮ টি সশস্ত্র বাহিনীর মধ্যেকার অস্ত্র বিরতি শান্তি চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক শান্তি প্রতিষ্ঠায় নতুন সরকার ইতিমধ্যে যে প্রমাণ দিয়েছে তাতে আমার বিশ্বাস তারা দেশের জন্য এই শান্তিচুক্তির আরও ভালো কোন প্রয়োগ করতে পারবেন।
উল্লেখ্য যে গত নভেম্বরের ৮ তারিখে মিয়ানমারের সাধারণ নির্বাচনে এনএলডি দুই তৃতীয়াংশ ভোটে জয় লাভ করার পর সংবিধান অনুযায়ী তারা ২০১৬ সালের মার্চ মাসের শেষদিকে ক্ষমতায় যেতে পারবে।