ঢাকাSaturday , 14 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেক অ্যাকাউন্ট রুখবে ‘ফেসবুক আর্মি’

Link Copied!

fbতথ্যপ্রযুক্তি ডেস্ক : ফেসবুকে ফেক অ্যাকাউন্ট বা ভুয়া প্রোফাইলের সংখ্যা নেহাত কম নয়। ফেক অ্যাকাউন্টধারীদের কারণে অনেকেই নাজেহাল হচ্ছেন। এই ফেক আইডিধারীদের রুখতে এবার নেয়া হচ্ছে বিশেষ উদ্যোগ।
ফেসবুকের হাজার হাজার ফেক অ্যাকাউন্টের একটি তালিকা তৈরি করছেন একজন ডাচ শিল্পী। আর এদের রুখতে তৈরি করেছেন ফেসবুক আর্মি!
তিনি অবাক করার মতোই বিষয় জানিয়েছেন। তার দাবি,  অষ্টাদশ শতাব্দীতে যুক্তরাষ্ট্রে যে বিপ্লব হয়েছিলো তাতে অংশ নেওয়া সৈন্যদের নামেও ফেসবুক প্রোফাইল তৈরি করা হয়েছে।
এত বড় কাজ সাফাই তো আর একার পক্ষে সম্ভব নয়। তাই এই কাজ করার জন্যে ওই শিল্পী দু’জনকে নিয়োগ করেছেন।
ফেক অ্যাকাউন্ট তৈরি করার বিরুদ্ধে নানা ধরনের কৌশল গ্রহণ করে অবশ্য ফেসবুক কর্তৃপক্ষ।
যদিও ডাচ শিল্পী অবশ্য জানিয়েছেন, তিনি তার উদ্যোগ নিয়ে ফেসবুকের সঙ্গে কোনও কথা বলেননি। এই কাজকে তিনি এক রকম যুদ্ধের মতোই মনে করছেন। সেই জন্যই এই উদ্যোগের নাম দিয়েছেন ‘আর্মি।’ তিনি চান এই উদ্যোগে অন্যান্য শিল্পী, দার্শনিক ও সমালোচকরাও যুক্ত হোক।