তথ্যপ্রযুক্তি ডেস্ক : রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ল্যাপটপ মেলায় গ্লোবাল ব্র্যান্ড নিয়ে এসেছে ডেল কোম্পানির ল্যাপটপ। যুক্তরাস্ট্রের স্বনামধন্য প্রতিষ্ঠান ডেলের ল্যাপটপের সঙ্গে একটি ৩২ জিবি পেনড্রাইভ ও তিন বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে গ্লোবাল ব্র্যান্ড লিমিটেড।
সর্বনিম্ন ৩৬ হাজার ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে ভসট্রো ৩৪৫৮ মডেলের ল্যাপটপটি। মেলার আগে এই ল্যাপটপের মূল্য ছিল ৩৯ হাজার টাকা। ১৪ ইঞ্চি এইচডি এলইডি মনিটরের সঙ্গে এই নোটবুকে আছে ৪ জিবি র্যাম। কালো রঙের এই মডেলের ল্যাপটপে আছে ৫০০ জিবি হার্ডডিস্ক। ৪র্থ জেনারেশনের ১.৭ গিগাহার্জের কোর আই ৩ প্রসেসর দিয়ে চলবে নোটবুকটি।
লেটিটিউড-ই৬৪৪০ নোটবুক ডেলের সর্বোচ্চ দামের পণ্য। এটির দাম ৮০ হাজার টাকা হলেও মেলা উপলক্ষে এই ল্যাপটপের দাম কমে হয়েছে ৭৮ হাজার টাকা। উইন্ডোজের অরিজিনাল ভার্সনের অপারেটিং সিস্টেম রয়েছে নোটবুকটিতে। ৫ম জেনারেশনের কোর আই ৭ প্রসেসর, ৮ জিবি র্যাম, ২৫৬ জিবি এসএসডিসহ এটিতে আছে ৪ সেলের ব্যাটারি।
ডেলের বিক্রয় প্রতিনিধি জানান, কমদামের পণ্যগুলো ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। নগদ ছাড় এবং উপহার থাকাতে বিক্রিও ভালো হচ্ছে।
স্ক্র্যাচ অ্যান্ড উইন নামে একটি ধামাকা অফারও দিচ্ছে ডেল। ল্যাপটপ কিনলে ক্রেতারা পাবেন একটি স্ক্র্যাচকার্ড। আর সেই স্ক্র্যাচকার্ড ঘষে ভাগ্যবান ক্রেতারা পেতে পারেন একটি অত্যাধুনিক বাইসাইকেল, ডেলের মনিটর, প্রিন্টার, হার্ডড্রাইভ ও মাউস।
তবে নিশ্চিত হিসেবে ডেলের গ্রাহকরা পাবেন আগোরাতে কেনাকাটার ৫০০ টাকার গিফট ভাউচার।

