ঢাকাSaturday , 14 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অ্যাকশন! অ্যাকশন! কাট…

Link Copied!

krisnoবিনোদন ডেস্ক : শুরুটা হুমায়ূন আহমেদকে দিয়ে। ব্যাকগ্রাউন্ডে বৃষ্টির ঝরঝরে শব্দ। চেয়ারে বসে আছেন তিনি, ‘কৃষ্ণপক্ষ’র স্রষ্টা। স্ত্রিণে গোটা গোটা অক্ষরে ভেসে উঠছে ‘যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়’। তারপর উঠে এলে ক্যামেরার পেছনের গল্প। একে একে হাজির হলেন মাহিয়া মাহি, রিয়াজ, ফেরদৌস, মৌটুসী বিশ্বাস, আজাদ আবুল কালাম, পুজা চেরী, স্বাধীন খসরু, জুয়েল রানা, জয়ন্ত চট্টোপাধ্যায়। তারা ‘কুষ্ণপক্ষ’র অভিনয় শিল্পী। হাসপাতালে, রাস্তায় তারা দাড়িয়ে যাচ্ছেন ক্যামেরার সামনে। ক্যামেরার পেছনে মেহের আফরোজ শাওন। লাইট, ক্যামেরা রেডি। হ্যান্ডমাইকে ঘোষনা দিলেন ফাইভ, ফোর, থ্রি, টু, ওয়ান জিরো, অ্যাকশন!’ শর্ট ওকে হতেই জানিয়ে দেন ‘কাট!’ এমন দশ বারেটা দৃ্শ্য নিয়েই সাজানো হয়েছে ‘কৃষ্ণপক্ষ’র বিহাইন্ড দ্যা সিন।
জনপ্রিয় কথাসাহিত্যিক ও নন্দিত নির্মাতা হুমায়ূন আহমেদের জন্মদিনে গতকাল শুক্রবার ‘কৃষ্ণপক্ষ’র অফিসিয়াল ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে ভিডিওটি ছাড়া হয়। নির্মাতা সূত্রে জানা গেছে, ভিডিওটি বেশ সাড়া ফেলেছে।
ছবিটির শুটিং শুরু হয়েছিল অক্টোবরে। আগে থেকেই শাওন জানিয়েছিলেন ছবিটির মুক্তি পাবে ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে। কিন্তু ছবির শুটিংয়ে নায়ক রিয়াজ অসুস্থ হয়ে পড়ায় ছবিটির কাজ কিছুটা পিছিয়ে যায়। সিনেমাটা তাহলে মুক্তি পাচ্ছে কবে? ‘ছবিটির জন্য খুব বেশিদিন অপেক্ষা করতে হবেনা। খুব শিগগিরই মুক্তি পাবে আশা করি। শিগগিরই বলতে তা এ বছরেই।’-জানালেন শাওন।