ঢাকাSaturday , 14 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘দেশের সংস্কৃতিকে উপস্থাপন করতে চাই’

Link Copied!

tishaবিনোদন প্রতিবেদক : দ্বিতীয় দফায় দক্ষিণ কোরিয়ার সাংস্কৃতিক দূত হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। গতকাল রাজধানীর শিল্পকলা একাডেমীতে আয়োজিত কোরিয়ান চলচ্চিত্র উৎসবে তার হাতে নিয়োগপত্র তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন  নবনিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূত আন সিউং ডু, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, ঢাকায় নিযুক্ত কানাডা, ব্রাজিল, ইরান এবং ভুটানের রাষ্ট্রদূতগণ। অনুষ্ঠানে গওহর রিজভী দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশীদের গর্বিত করার জন্য তিশাকে ধন্যবাদ জানান।
তিশা জানালেন, ‘দেশের সংস্কৃতিকে উপস্থাপন করতে চাই। আগামী দুইবছর দুই দেশের সাংস্কৃতিক কর্মকান্ডের মেলবন্ধন ঘটাতে কাজ করবো। এর আগেও কোরিয়ান শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেছি। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুন।’
উল্লেখ্য, ২০১৩ সালে তিনি প্রথমবারের মতো কোরিয়ার শুভেচ্ছা দূত হিসেবে মনোনীত হন। গত দুইবছর দুই দেশের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের জড়িত ছিলেন।