ঢাকাSaturday , 14 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দর্শকের গল্পে ‘সবুজ কাহিনী’

Link Copied!

sobuj-kahiniবিনোদন প্রতিবেদক : দর্শকের গল্পে নির্মিত হল আরটিভির বিজয় দিবসের নাটক ‘সবুজ কাহিনী’। ফাহিমা আক্তারের রচনা ও সুমন আনোয়ারের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন মৌ ও আজাদ আবুল কালাম।
সম্প্রতি সারা দেশ থেকে বিজয় দিবসের উপর আরটিভি গল্প আহবান করে। সেখান থেকে বিজয়ী হন ফাহিমা আক্তার। তাঁর গল্প নিয়েই নির্মিত হয়েছে সবুজ কাহিনী। নাটকটি প্রচার হবে আরটিভিতে বিজয় ১৬ ই ডিসেম্বর বিজয় দিবসে।
নাটকে দেখা যাবে, বড় মেয়ে নব’র পীড়াপিড়িতে চিত্রপ্রদর্শনীতে এসেছেন নীলা। অনেক দিন পর কোনও চিত্রপ্রদশর্নী এসেছেন। একটা সময় ছিলো নীলা আশে পাশের চিত্রগ্যালারীর প্রদশর্নী মিস দিতেন না। সেটা নানা ব্যস্ততায় আর হয়ে ওঠে না। প্রদশর্নীতে এসে ভালোয় লাগছে নীলার। কি অপূর্ব একেকটা চিত্র। জল রঙের তুলিতে বাংলাদেশ। খুব কাছ থেকে হৃদয়ে ধারণ করে আঁকা একেকটা ছবি। জীবন্ত। তার মেয়ে এ শিল্পীর খুব ভক্ত।
খুব আগ্রহ নিয়ে শিল্পীর কাছে পরিচয় হতে গিয়ে চমকে ওঠে নীলা। এ যে আবিদ। তাঁর চিরচেনা ভালোবাসার আবিদ। যে বিশ বছর আগে বিয়ের আসর থেকে পালিয়ে গেছেন। এ যে প্রতারক আবিদ।