ঢাকাSaturday , 14 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৬ নভেম্বর আসছে অস্ট্রেলিয়া?

Link Copied!

logo-bangladesh-australiaস্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে ঢাকা আসছে অস্ট্রেলিয়া ফুটবল দল, এটা নিশ্চিত। তবে কবে আসছে তা নিয়ে শুরু হয়েছে কিছুটা সংশয়। সূচি অনুযায়ী ১৪ নভেম্বর অর্থাৎ আজ শনিবার রাত ১০টায় ঢাকায় এসে পৌছানোর কথা সকারুজদের। কিন্তু তা হয়তো বদলে যেতে পারে।
ফুটবল ফেডারেশন অব অস্ট্রেলিয়ার (এফএফএ) রিপোর্টে লেখা হয়েছে, শনিবার যাত্রা শুরু করে রবিবার সিঙ্গাপুরে প্রস্তুতি নিয়ে সোমবার অর্থাৎ ম্যাচের আগের দিন ঢাকায় নামবে তারা। অন্যদিকে গার্ডিয়ান পত্রিকায় লেখা হয়েছে আগামীকাল রবিবার ঢাকায় পৌঁছাবে অস্ট্রেলিয়ার ফুটবল দল।
এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘অস্ট্রেলিয়ার ট্যুর পার্টির জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তাদের শনিবারই আসার কথা। তবে তাদের আগমনের ব্যাপারে যে পরিবর্তন তা আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানানো হয়নি। আমরা তাদের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করছি।’
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আগামী ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। পার্থে হোম ম্যাচে বাংলাদেশকে ৫-০ গোলে পরাজিত করেছিল অস্ট্রেলিয়া। বাছাই পর্বের সুবাদে এই প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ফুটবল দল।
যদিও তাদের আসা নিয়ে অনেক নাটক হয়েছে। নিরাপত্তার অজুহাতে কিছুদিন আগে বাংলাদেশ সফল বাতিল করে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের দেখানো পথে পা বাড়ায় ফুটবল দলও। তবে ফিফার সঙ্গে পেরে ওঠেনি তারা। এরপরও বাংলাদেশে এসে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরখ করে গেছে অস্ট্রেলিয়ার নিরাপত্তা পর্যবেক্ষন কমিটি।
২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বে এশিয়া জোনে বি গ্রুপে রয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে পাঁচটিতেই হার। একমাত্র ড্র গত জুনে তাজিকিস্তানের সঙ্গে (১-১)। সর্বশেষ পরাজয় তাজিকিস্তানের মাঠে (৫-০, ১২ নভেম্বর)। শনিবার রাতেই তাজিকিস্তান থেকে দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের।