ঢাকাSaturday , 14 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জি২০তে ‍অংশ নেবেন না ওঁলাদে

Link Copied!

oaledআর্ন্তজাতিক ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের এ সপ্তাহে তুরস্কে জি২০ সম্মেলনে যোগদানের কথা ছিল। কিন্তু তিনি ওই সম্মেলনে যোগ দেবেন না। তিনি তার নির্ধারিত কর্মসূচী বাতিল করেছেন।
রাজধানী প্যারিসে শুক্রবার রাতে বন্দুক ও বোমা হামলার ঘটনায় প্রায় দেড় শতাধিক মানুষ নিহত হয়েছে। আর এ কারণে পুরো দেশে শোকের ছায়া নেমে এসেছে। আকস্মিক ওই হামলা এবং হত্যার কারণেই প্রেসিডেন্ট তার তুরস্কের সফর বাতিল করেছেন। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
তবে প্রেসিডেন্ট ওই সম্মেলনে অংশ না নিলেও তার অর্থমন্ত্রী মাইকেল সাপিন এবং পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফেবিয়াস সিরিয়ার বিষয়ে আলোচনা করতে প্রথমে ভিয়েনা যাবেন। পরে তারা জি২০ সম্মেলনে অংশ নেবেন বলে জানিয়েছে একটি কূটনৈতিক সূত্র।