ঢাকাSaturday , 14 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৯ বছরের মেয়ের শিরশ্ছেদ, উত্তাল কাবুল

Link Copied!

kabulআন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তোনে গত সপ্তাহে দুই নারীসহ ছয়জনের শিরশ্ছেদ করার ঘটনা ঘটেছে। এতে আন্দোলন বলতে যা টুকটাক হলেও খুব জোরালো নয়। কিন্তু এবার নয় বছরের একটি মেয়ের শিরশ্ছেদের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে কাবুল। এ ঘটনার জন্য আইএসকেই দায়ী সন্দেহ করা হচ্ছে।
ঘটনার প্রতিবাদে মস্তকহীন দেহের কফিন নিয়ে শুক্রবার ৪ ঘণ্টা ধরে কাবুলের রাস্তায় মিছিল করেছেন কয়েক হাজার মানুষ। মিছিলটি আফগান প্রেসিডেন্টের প্রাসাদে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, মাথা কাটা অবস্থায় মোট সাত জনের দেহের হদিশ মিলেছিল গত সপ্তাহে, দক্ষিণ আফগানিস্তানের মফস্বল শহর জাবুলে। যাদের মাথা কাটা হয়েছে, তারা সকলেই হাজারা উপজাতি সম্প্রদায়ের মানুষ। তবে ন’বছরের শিশু শুকরিয়ার শিরশ্ছেদের ঘটনাই এ দিন বহু মানুষকে মিছিলে সামিল করেছে।
প্রতিবাদী মিছিলে আফগান প্রশাসন তো বটেই, তালিবান, এমনকী পাকিস্তানের বিরুদ্ধেও স্লোগান দেয়া হয়েছে। বিক্ষোভকারীদের বক্তব্য, পাকিস্তানও জঙ্গিদের গোপনে মদত দিচ্ছে।