বিনোদন ডেস্ক : নিজের বন্ধুরা তাদের খ্যাতির জন্য কখনোই তার নাম ব্যবহার করেনি, এবং বিভিন্ন সংকটপূর্ণ সময়ে তাদের পরামর্শকে খুব শ্রদ্ধার সাথে মেনে নেন বলে মন্তব্য করেছেন বর্তমান সময়ে বিশ্ব মিউজিকে হিট লিস্টে থাকা পপস্টার টেইলর সুইফট।
নিজের বন্ধুরা কখনোই তাকে ব্যবহার করেনি। তার বন্ধুদের মধ্যে টেইলর নাম উল্লেখ করে তিনি বলেন, বিখ্যাত অভিনেত্রী, ডিজাইনার ও তারকা সঙ্গীতশিল্পী সেলেনা গোমেজ, গিগি হাদিদ এবং কেরলি ক্লজ আমার খুব কাছের বন্ধু। তারা কখনোই আমার খ্যাতিকে ব্যবহার করেনি। কারণ তারা প্রত্যেকেই নিজেদের ক্যারিয়ার নিয়ে সচেতন।
এমনকি সঙ্গীতেও নিজেদের বন্ধুদের পরামর্শকে খুব গুরুত্ব দেন বলেও মন্তব্য করেন ২৫ বছর বয়সী পপস্টার টেইলর সুইফট। এ প্রসঙ্গে তিনি জানান, সঙ্গীত নিয়েও আমি বন্ধুদের সাথে খোলামেলা কথা বলি। শেয়ার করি আমার কনসেপ্ট। এবং তারাও এই বিষয়ে আমাকে বিভিন্ন পরামর্শ দিয়ে উপকৃত করে। আমি তাদের মতামতকে সত্যিই খুব শ্রদ্ধা করি।
অন্যদিকে ক’দিন আগেও ২০১৩ সালে জেইসি ব্রাহামের লেখা ‘হেটার গন হেটার’-এ গানের কথা চুরি বিষয়ে অভিযুক্ত করা হয়েছিল বিশ্বখ্যাত সঙ্গীতশিল্পী টেইলর সুইফটকে। যে ভুলের জন্য এরইমধ্যে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণও চেয়েছেন তিনি জেইসি ব্রাহাম!
উল্লেখ্য, একজন গ্র্যামি এ্যাওয়ার্ড বিজয়ী মার্কিন সঙ্গীত শিল্পী, গায়ক-গীতিকার, রেকর্ড প্রযোজক, এবং অভিনেত্রী টেইলর অ্যালিসন সুইফট। ২০০৬ সালে টেইলর সুইফট তার প্রথম গান ‘টিম ম্যাকগ্র’ প্রকাশ করে, এরপর প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম। দ্বিতীয় অ্যালবাম ‘ফিয়ারলেস’ প্রকাশ করে। ২০০৮ এর শেষে ফিয়ারলেস ও টেইলর সুইফট এর বিক্রয়ের পরিমাণ দাঁড়ায় যথাক্রমে ২.১ এবং ১.৫ মিলিয়ন। বর্তমান সময়ে সবচেয়ে আয় করা সঙ্গীতশিল্পীদের তালিকায় নাম রয়েছে তার।

